IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> প্রবাস >> ইউরোপে সর্ববৃহৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে রাশিয়া : বরিস

ইউরোপে সর্ববৃহৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে রাশিয়া : বরিস

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন দাবি করেছেন, রাশিয়া ১৯৪৫ সালের পর ইউরোপে সর্ববৃহৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। গোয়েন্দা সূত্রগুলো থেকে পাওয়া খবরের ভিত্তিতে তিনি বিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এরইমধ্যে এ ধরনের হামলার ছক বাস্তবায়নের কাজ শুরু হয়ে গেছে।

এতদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলে এসেছেন, ‘কয়েকদিনের মধ্যে’ ইউক্রেনে হামলা চালাতে যাচ্ছে রাশিয়া। এমনকি ‘যেকোনো মুহূর্তে’ হামলা শুরু হবে বলেও গত সপ্তাহে দাবি করেছিল আমেরিকা। কিন্তু বাস্তবে তেমন কিছু ঘটেনি এবং রাশিয়াও হামলার সম্ভাবনা নাকচ করে দিয়েছে।

কিন্তু এবার বাইডেন বিরতি দিয়ে মাইক্রোফোন জনসনের মুখে তুলে দিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী আরো বলেছেন, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালিয়ে রাজধানী কিয়েভ অবরোধ করতে চায়।

জার্মানির মিউনিখে বার্ষিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে যাওয়া বরিস জনসন বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেছেন, এ ধরনের একটি ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে জানমালের যে ক্ষতি হবে সে সম্পর্কে সাধারণ মানুষের ধারনা থাকা প্রয়োজন।

ন্যাটো দাবি করছে: কিয়েভ অবরোধ করার জন্য বেলারুশ দিয়েও ইউক্রেনের অভ্যন্তরে সেনা পাঠাবে রাশিয়া

ইউক্রেনে রুশ আগ্রাসনের সম্ভাবনা কতটা যথার্থ এবং তা অচিরেই ঘটবে কিনা- এমন প্রশ্নের উত্তরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, দুঃখজনকভাবে বলতে হয় যে, সব তথ্যপ্রমাণ তেমনটাই ইঙ্গিত দিচ্ছে।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার পশ্চিমা মিত্র দেশগুলোকে জানিয়েছেন যে, রাশিয়া শুধু পূর্ব সীমান্ত দিয়েই ইউক্রেনে হামলা চালাবে না সেইসঙ্গে কিয়েভ অবরোধ করার জন্য বেলারুশ দিয়েও ইউক্রেনের অভ্যন্তরে সেনা পাঠাবে।

এদিকে, পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা সংস্থাগুলো দাবি করছে, ইউক্রেনের পূর্ব সীমান্তে রাশিয়ার সেনা ও ইউক্রেনের রুশপন্থি অস্ত্রধারী বিচ্ছিন্নতাবাদী মিলে এক লাখ ৬৯ হাজার থেকে এক লাখ ৯০ হাজার সৈন্য মোতায়েন রয়েছে। এসব সংস্থা আরো দাবি করছে, যেকোনো মুহূর্তে রাশিয়ার পক্ষ থেকে এসব সেনার কাছে ইউক্রেন আগ্রাসনের নির্দেশ আসতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31