IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি
Home >> প্রবাস >> ‘তাইওয়ান ইউক্রেন নয় বরং চীনের অবিচ্ছেদ্য অংশ’

‘তাইওয়ান ইউক্রেন নয় বরং চীনের অবিচ্ছেদ্য অংশ’

ধূমকেতু নিউজ ডেস্ক : চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইং সতর্ক করে দিয়ে বলেছেন, তাইওয়ান ইউক্রেন নয় বরং চীনের অবিচ্ছেদ্য অংশ।

তিনি আরও বলেছেন, বিশ্বে একটিমাত্র চীন রয়েছে এবং তাইওয়ান হচ্ছে সেই চীনের অবিচ্ছেদ্য অংশ। পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনকে মার্কিন সামরিক জোট ন্যাটোতে অন্তর্ভুক্ত করা নিয়ে রাশিয়ার সঙ্গে পাশ্চাত্যের উত্তেজনা যখন তুঙ্গে রয়েছে তখন বেইজিং এ ঘোষণা দিল।

আন্তর্জাতিক সমাজ বেইজিং-এর ‘এক চীন’ নীতিকে স্বীকৃতি দিয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই নীতির ভিত্তিতে চীনের সম্পর্ক প্রতিষ্ঠিত রয়েছে। আমেরিকা বহু বছর আগে ‘এক চীন’ নীতি সংক্রান্ত দলিলে সই করেছে; কিন্তু এখনও বেইজিং-এর ওপর চাপ সৃষ্টির কাজে তাইওয়ান নামক দ্বীপকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ওয়াশিংটন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এমন সময় এ ঘোষণা দিল যখন তাইওয়ানের প্রশাসনিক প্রেসিডেন্ট সাই ইং ওয়েন ওই দ্বীপ নিয়ে চীনা সামরিক তৎপরতার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গত সপ্তাহে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা করার ব্যাপারে পশ্চিমা দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা না করলে একই বিপদ তাইওয়ানকেও গ্রাস করতে পারে।

তবে ইউক্রেনের সঙ্গে তাইওয়ান পরিস্থিতিকে গুলিয়ে ফেলার বিষয়টি নাকচ করে দিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইং। তিনি বলেছেন, তাইওয়ান ইউক্রেন নয় বরং এটি চীনের অবিচ্ছেদ্য অংশ।

এটি একটি অনস্বীকার্য ঐতিহাসিক বাস্তবতা বলেও উল্লেখ করেন চুন ইং। তিনি বলেন, তাইওয়ান চীনের একটি অভ্যন্তরীণ বিষয় এবং কোনো অবস্থাতেই চীনের ভৌগলিক অখণ্ডতাকে বিপদাপন্ন করা যাবে না।

পশ্চিমা গণমাধ্যমগুলো সম্প্রতি সতর্ক করে দিয়ে বলেছিল, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট যদি পূর্ব ইউরোপে যুদ্ধে জড়িয়ে পড়ে তখন তাইওয়ানে সামরিক হস্তক্ষেপ করতে পারে চীন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31