IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> প্রবাস >> লিড নিউজ >> বিশ্বে কমেছে করোনায় মৃত্যু

বিশ্বে কমেছে করোনায় মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। তবে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৫৬৯ জন। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৬৭ হাজার ৮০০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ২৭ জন।

এসময়ের মধ্যে আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ২ লাখের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬০ লাখ ৫০ হাজার ৪৯১ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৬৪৬ জনে।

শুক্রবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য পাওয়া যায়।

দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। দেশটিতে এই সময়ের মধ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৫৩২ জন এবং মারা গেছেন ২০৬ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৫৫ লাখ ৩৯ হাজার ৬৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ হাজার ৬৪৬ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্র দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৬৬৫ জন এবং মারা গেছেন ১ হাজার ২০৭ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ১১ লাখ ৭ হাজার ৪১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৯১ হাজার ২২০ জন মারা গেছেন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫১ হাজার ২৩১ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭১ লাখ ৯১ হাজার ৩০০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৮ হাজার ৯১১ জনের।

জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৭০ জন এবং মারা গেছেন ১৫৪ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৬০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২৫ হাজার ৬৬৯ জন মারা গেছেন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫৯ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫৫ হাজার ৮৬১ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৯২ লাখ ৪৯ হাজার ৯০৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৪ হাজার ১৪৭ জনের।

আমাদের প্রতিবেশী দেশ ভারত করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৬৫৬ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৭২৩ জন এবং মারা গেছেন ৫ লাখ ১৫ হাজার ৭৪৫ জন।

যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১৩৭ জন এবং মারা গেছেন ১৪২ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৯৪ লাখ ৫৭ হাজার ৯৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬২ হাজার ৬২৪ জন মারা গেছেন। একই সময়ে স্পেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৬১৫ জন এবং মারা গেছেন ৮৫ জন।

তুরস্কে নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৪৯২ জন এবং মারা গেছেন ১৪০ জন। একই সময়ে ইতালিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ২৩০ জন এবং মারা গেছেন ১৩৬ জন। ইন্দোনেশিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৩১১ জন এবং মারা গেছেন ২৭৮ জন।

গত একদিনে ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৮১৮ জন এবং মারা গেছেন ১০৭ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৩৩ লাখ ৮ হাজার ৮৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৯ হাজার ৮৮০ জন মারা গেছেন। গত একদিনে জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৭৪৭ জন এবং মারা গেছেন ২০৫ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পোল্যান্ডে ১৮৪ জন, আর্জেন্টিনায় ৫৪ জন, ইরানে ১৩৯ জন, রোমানিয়ায় ৬০ জন, মালয়েশিয়ায় ৭০ জন এবং হাঙ্গেরিতে ৫৪ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ২৪৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ২০ হাজার ৪১০ জনের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31