ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভ সংলগ্ন বুচা শহরে সোমবার পর্যন্ত চারশ বেসামরিক নাগরিকের লাশসহ অনেক গণ কবরের সন্ধান পাওয়া গেছে। রুশ সেনারা শহরটি ছেড়ে যাওয়ার পর ইউক্রেনীয় বাহিনী শহর পরিচ্ছন্ন করতে গিয়ে এই ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনাকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন। এছাড়া এক ভিডিও বক্তব্যে তিনি রাশিয়ার যুদ্ধাপরাধের পরিসমাপ্তি ঘটাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
ভলোদিমির জেলেনস্কি বলেন, বিভিন্ন সময় বিভিন্ন মহাদেশে বিশ্ব অনেক যুদ্ধাপরাধ দেখেছে। পৃথিবীতে রুশ সেনাদের এই অপকর্ম সমাপ্তের সময় এসেছে। এমন কর্মকাণ্ডের জন্য রুশ নেতাদেরকে বিচারের আওতায় আনার আহ্বান জানান জেলেনস্কি।
ইউক্রেনে অভিযান চালানোকালে সাময়িকভাবে রুশ সেনাদের দখলকৃত অঞ্চলে কি সংঘটিত হয়েছে মিত্রদেশগুলোকে তার সব তথ্য বিস্তারিত জানানো হবে উল্লেখ জেলেনস্কি রাশিয়াও ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।


