IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> প্রবাস >> তাইওয়ানে মার্কিন প্রতিনিধি দল, চীনের মহড়ার ঘোষণা

তাইওয়ানে মার্কিন প্রতিনিধি দল, চীনের মহড়ার ঘোষণা

ধূমকেতু নিউজ ডেস্ক : তাইওয়ানে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দলের সফরের একই সময়ে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে চীন। দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল থেকে বলা হয়েছে, তাদের সশস্ত্র বাহিনী আজ (শুক্রবার) বিমান ও নৌ মহড়ার আয়োজন করেছে।

চীনা সশস্ত্র বাহিনী জানিয়েছে, পূর্ব চীন সাগর ও তাইওয়ানের আশপাশে ফ্রিগেট, বোমারু ও জঙ্গিবিমান পাঠানো হয়েছে।

চীনের সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তাইওয়ান ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র বারবার ভুল সংকেত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের এসব অপকর্ম ও কৌশল একেবারেই অকার্যকর, তবে খুবই বিপজ্জনক। যারা আগুন নিয়ে খেলবে, তারা নিজেদেরই পোড়াবে। সশস্ত্র বাহিনীর এই বিবৃতিতে তাইওয়ানে মার্কিন প্রতিনিধি দলের সফরের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

তবে আলাদা এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের সফর ইচ্ছাকৃত উসকানির শামিল। এর ফলে তাইওয়ান প্রণালীতে উত্তেজনা আরও বাড়বে।

আমেরিকার ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের ৬ আইনপ্রণেতা দুই দিনের সফরে গতকাল (বৃহস্পতিবার) তাইওয়ানে পৌঁছেছেন, তাদের এ সফরের কথা আগে থেকে জানানো হয়নি। এই প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামও রয়েছেন। তিনি তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে বৈঠকে বলেছেন, তাইওয়ানকে ত্যাগ করা হবে গণতন্ত্র ও স্বাধীনতাকে পরিত্যাগ করা।

চীনের উদ্বেগ উপেক্ষা করে তাইওয়ানকে নিয়মিত অস্ত্র দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31