IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইউক্রেনে ফের রাশিয়ার হামলায় ১৫ জনের প্রাণহানী

ইউক্রেনে ফের রাশিয়ার হামলায় ১৫ জনের প্রাণহানী

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর চাসিব ইয়ারে একটি আবাসিক এলাকায় রাশিয়ার রকেট হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। এই হামলার পর আশঙ্কা করা হচ্ছে, যেসব বাড়ি ধসে গেছে, এসব বাড়ির নিচে ২৪ জনের বেশি আটকা পড়েছেন।

চাসিভ ইয়ার শহরটি দানেৎস্ক অঞ্চলের ক্রামাটোর্স্ক শহরের কাছে। গত শনিবার শহরটির একটি আবাসিক পাঁচতলা ভবনে রাশিয়া রকেট হামলা চালায় বলে দাবি করেছে ইউক্রেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার থেকে সেখানে উদ্ধারকাজ চলছে।

অঞ্চলটির গভর্নর পাভলো কিরিলেঙ্কো জানান, রাশিয়ার উরাগান রকেটের হামলায় এই ধ্বংসযজ্ঞ হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাক বলেছেন, দানেৎস্ক অঞ্চলের চাসিভ ইয়ার শহরে হামলাটি ‘আরেকটি সন্ত্রাসী হামলা’। রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে মনোনীত করা উচিত।

হামলায় লুডমিলা নামের একজন বেঁচে গেছেন। তিনি বলেন, ‘আমার বেজমেন্টে দৌড়ে যাই। সেখানে তিনটি রকেট আঘাত হানে। প্রথমটি রান্নাঘরের কোথাও আঘাত করে। দ্বিতীয়টির কথা আমার ঠিক মনে নেই। আলোর ঝলক ছিল। আমরা দ্বিতীয় প্রবেশ পথে দৌড়ে যাই এবং সেখান থেকে বেজমেন্টে। পুরো রাত আমরা সেখানেই কাটিয়েছি।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রাশিয়া। পূর্ব ইউক্রেনের রুশ ভাষাভাষীদের রক্ষায় এই অভিযান বলে দাবি করছে মস্কো।

তবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব এই অভিযানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। তারা নানা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রুশ অর্থনীতিতে ধস নামাতে চাইছে। একই সঙ্গে ইউক্রেন অভিযানে জড়িতদের বিরুদ্ধে ‘সম্ভাব্য যুদ্ধাপরাধের’ অভিযোগও এনেছে তারা।

এসব অভিযুক্তকে বিচারে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের জন্য যুক্তরাষ্ট্র আহ্বান জানিয়েছে। প্রতিক্রিয়ায় রাশিয়া জানায়, পশ্চিমারা তাদের শাস্তি দেয়ার চেষ্টা করলে মানবতা ঝুঁকিতে পড়তে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31