IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘খেরসনে ‘নির্দয়ভাবে’ বেসামরিকদের হত্যা করছে রাশিয়া’

‘খেরসনে ‘নির্দয়ভাবে’ বেসামরিকদের হত্যা করছে রাশিয়া’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, ইউক্রেনের খেরসনে ‘নির্দয়ভাবে’ বেসামরিকদের হত্যা করছে রাশিয়া।

মঙ্গলবার খেরসনে রুশ হামলায় অন্তত পাঁচজন নিহতের পর তিনি এ অভিযোগ করেছেন। খবর এএফপির।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাষণ দেওয়ার দিনেই খেরসনে ভয়াবহ হামলা।

খেরেসনে হামলার প্রতিক্রিয়ায় সামাজিকমাধ্যমে জেলেনস্কি লিখেছেন, রুশ বাহিনী খেরসনে ভারি গোলাবর্ষণ করছে। আবারও তারা নির্দয়ভাবে বেসামরিক জনগণকে হত্যা করছে।

তিনি আরও লিখেন, একটি গাড়ির পার্কিং, আবাসিক এলাকা, একটি বহুতল ভবন এবং গণপরিবহণের যাত্রী ছাউনিতে হামলা হয়েছে।

খেরসন নগর কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ হামলায় অন্তত পাঁচজন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছেন। এর আগে ইউক্রেনের সেনাবাহিনী বলেছিল, হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্লাস্টিকের শিট বা ফয়েল কম্বলে লাশ ঢেকে রাখা হয়েছে একটি সুপার মার্কেট ও একটি বাস্ট স্টেশনের কাছে।

পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে না পারলেও ইউক্রেনের যে চারটি ভূখণ্ড রাশিয়া নিজেদের অংশ বলে ঘোষণা করেছেন খেরসন সেগুলোর একটি। খেরসনের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার প্রকুডিন বলেছেন, রুশ সেনারা সম্ভবত গ্রাদ মাল্টিপল রকেট-লঞ্চার দিয়ে শহরে হামলা চালিয়েছে। ২০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বর্ষপূর্তির আগে জাতির উদ্দেশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাষণ দেওয়ার দিনেই এই হামলা চালানো হলো। নভেম্বরে খেরসন থেকে রুশ সেনারা পিছু হটলেও শহরটিতে নিয়মিত হামলা চালাচ্ছে রাশিয়া।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31