IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> টপ নিউজ >> প্রবাস >> দানবীয় দাবানলের সঙ্গে লড়াই করছে গ্রীস

দানবীয় দাবানলের সঙ্গে লড়াই করছে গ্রীস

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে চলমান তাপপ্রবাহের মধ্যেই গ্রীসে ছড়িয়ে পড়েছে দাবানল। প্রাণ বাঁচাতে বাড়িঘর ছাড়ছেন স্থানীয়রা। এদিকে, চীন ও আফগানিস্তানের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর ভূমিধসের কারণে প্রাণ হারানো লাশের গন্ধে বাতাস ভারি হয়ে যাওয়ায় ভারতের মহারাষ্ট্রে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

তাপদাহে পুড়ছে ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার দেশগুলো। তীব্র দাবদাহের মধ্যে এখন প্রচণ্ড বাতাসসহ দাবানলের সঙ্গে লড়াই করছে গ্রীস।

গ্রীসের রোডস দ্বীপের বিস্তৃত এলাকায় দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ও হোটেল থেকে সরিয়ে নেয়া হয়েছে। দেশটির ফায়ার সার্ভিস বলছে, তারা এখন কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে।

এদিকে, চীনের পূর্বাঞ্চলে ভারি বৃষ্টি-বন্যায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। তুমুল বৃষ্টির কারণে তীর উপচে ঢুকে পড়া নদীর পানি চীনের পূর্বাঞ্চলীয় শহর হাংঝৌরে অসংখ্য ঘর প্লাবিত করেছে।

টানা বৃষ্টিতে চীনের উত্তরপূর্বের কিছু এলাকাও ডুবে গেছে। বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের শস্যভান্ডার খ্যাত অঞ্চলটিতে ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়া, আফগানিস্তানের মধ্যাঞ্চলে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেছেন, মেইদন ওয়ারদাক প্রদেশের দুর্যোগ কবলিত জালরেজ জেলায় জরুরি ত্রাণ পাঠানো হচ্ছে।

ভারতের মহারাষ্ট্রের রায়গড়ে পাহাড়ে ধসের পর যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছিল তা এখন লাশের দুর্গন্ধে ছেয়ে যাওয়ায় ১শ’ ৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উদ্ধার কাজ এখনো চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31