IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভআত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতারবাঘায় স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগমান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসতানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতারচারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারআউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভমহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যুসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের নৌকা ভ্রমণমহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছারাণীনগরে নৌকা থেকে বিলের পানিতে পড়ে বৃদ্ধের মৃতু
Home >> প্রবাস >> লিড নিউজ >> যুদ্ধ বন্ধে সৌদি আরবে ইসলামিক বিশ্বের নেতারা

যুদ্ধ বন্ধে সৌদি আরবে ইসলামিক বিশ্বের নেতারা


ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর যুদ্ধ বন্ধের দাবি নিয়ে সৌদি আরবে একত্রিত হয়েছেন ইসলামিক ও আরব বিশ্বের নেতারা।

শনিবার রাজধানী রিয়াদে আরব ও ইসলামিক বিশ্বের নেতাদের বৈঠক আয়োজনা করা হয়।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ বেশ কয়েকজন বড় বিশ্ব নেতা এ সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলন থেকে গাজায় ইসরাইলের হামলা এবং ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদের তীব্র নিন্দা জানানো হবে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদও এ সম্মেলনে অংশ নিয়েছেন। এ বছরের শুরুতে সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়।

সৌদিগামী বিমানে চড়ার আগে বিমানবন্দরে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হুশিয়ারির সুরে বলে যান, এখন আর শুধু কথা বলার সময় নয়; এখন কথার সঙ্গে কাজও করতে হবে। এছাড়া গাজায় যুদ্ধ বন্ধে ইসলামিক বিশ্বের এক থাকার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

গত ৭ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলার পর গাজায় বিমান ও স্থল হামলা শুরু করে দখলদার ইসরাইলি বাহিনী। তাদের এসব নির্বিচার হামলায় এখন পর্যন্ত গাজায় ১ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

গাজায় ইসরাইলিদের চালানো বর্বরতা সবকিছুকে ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এখন অবরুদ্ধ এ উপত্যকার হাসপাতালগুলোতে হামলা চালাচ্ছে ইসরাইলি সেনারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930