IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> প্রবাস >> লিড নিউজ >> লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা আসছে ২৪ ঘণ্টার মধ্যে

লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা আসছে ২৪ ঘণ্টার মধ্যে

ধূমকেতু নিউজ ডেস্ক : লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভায় ভোট হবে মঙ্গলবার (২৬ নভেম্বর)। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ‘নীতিগত’ভাবে যুদ্ধবিরতির সমর্থন জানানোর পর তার মুখপাত্র সিএনএন-কে এই তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গত রবিবার রাতে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে একটি নিরাপত্তা বিষয়ক সভায় নেতানিয়াহু যুদ্ধবিরতির জন্য তার সমর্থন জানান। সোমবার (২৫ নভেম্বর) তার মুখপাত্র সিএনএন-কে জানান, মন্ত্রিসভা এই চুক্তি বিষয়ে মঙ্গলবার ভোট দেবে এবং এটি অনুমোদিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

যুদ্ধবিরতির আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে, তবে একে অপরের ওপর হামলা চালিয়ে যাওয়ার কারণে আলোচনা ভেস্তে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সোমবার সন্ধ্যায় লেবাননের একটি সূত্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা আসতে পারে।

সংবাদমাদ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে লড়াই শেষ করতে যুক্তরাষ্ট্র ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং ওই অঞ্চলে হিজবুল্লাহর উপস্থিতি বন্ধ করার বিষয়টি রয়েছে।

এদিকে, ইসরায়েলের কট্টর ডানপন্থী নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এই যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, এটি একটি গুরুতর ভুল, কারণ এখন হিজবুল্লাহকে সামরিকভাবে পরাজিত করার একটি ঐতিহাসিক সুযোগ রয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31