IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> প্রবাস >> লিড নিউজ >> এরদোয়ান দুই দিনের সফরে পাকিস্তান যাচ্ছেন

এরদোয়ান দুই দিনের সফরে পাকিস্তান যাচ্ছেন

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আমন্ত্রণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ১২ ফেব্রুয়ারি দুই দিনের সরকারি সফরে পাকিস্তানে যাচ্ছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও) এক বিবৃতিতে তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি করপোরেট নেতাদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল থাকবে।

১২-১৩ ফেব্রুয়ারি দুই দিনের সফরে প্রধানমন্ত্রী শেহবাজ ও প্রেসিডেন্ট এরদোয়ান পাকিস্তান-তুরস্ক উচ্চ-স্তরের কৌশলগত সহযোগিতা পরিষদের (এইচএলএসসিসি) ৭ম অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করবেন।

বলা হয়েছে, অধিবেশনের শেষে একটি যৌথ ঘোষণাপত্র এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি/সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। দুই নেতা একটি যৌথ সংবাদ সম্মেলনেও কথাও বলবেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এরদোয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন।

প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে সফররত বিশিষ্ট ব্যক্তি পাকিস্তান-তুরস্ক ব্যবসা ও বিনিয়োগ ফোরামে বক্তব্য রাখবেন। যেখানে উভয় পক্ষের নেতৃস্থানীয় বিনিয়োগকারী, কোম্পানি এবং ব্যবসায়ীদের একত্রিত করা হবে।

এইচএলএসসিসি হলো সর্বোচ্চ স্তরের সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম, যা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য কৌশলগত দিক নির্দেশনা প্রদান করে।

এইচএলএসসিসি-এর অধীনে বেশ কয়েকটি যৌথ স্থায়ী কমিটি রয়েছে। এর মধ্যে রয়েছে, বাণিজ্য, বিনিয়োগ, ব্যাংকিং, অর্থ, সংস্কৃতি, পর্যটন, জ্বালানি, প্রতিরক্ষা, কৃষি, পরিবহন, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা।

এখন পর্যন্ত এইচএলএসসিসি-এর ছয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে, শেষ অধিবেশনটি ২০২০ সালের ১৩-১৪ ফেব্রুয়ারি ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছিল।

পাকিস্তান ও তুরস্ক ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের দ্বারা আবদ্ধ। তুর্কি প্রেসিডেন্টর সফর এবং এইচএলএসসিসির ৭ম অধিবেশনের আয়োজন দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করবে এবং বহুমুখী সহযোগিতা বৃদ্ধি করবে।

সূত্র: জিও নিউজ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31