IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> প্রবাস >> লিড নিউজ >> জেলেনস্কিকে স্বৈরশাসক বললেন ডোনাল্ড ট্রাম্প

জেলেনস্কিকে স্বৈরশাসক বললেন ডোনাল্ড ট্রাম্প

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একের পর এক আক্রমণ করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জেলেনস্কিকে স্বৈরশাসক হিসেবে উল্লেখ করেছেন। মাত্র একদিন আগেই তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্যও ইউক্রেনকেই দায়ী করেন। তার এসব মন্তব্যের কারণে এই দুই নেতার মধ্যে ব্যক্তিগত বিভেদ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে সৌদি আরবে ইউক্রেনকে ছাড়াই রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, সৌদি আরবে ইউক্রেনকে বাদ দিয়ে যুদ্ধ বন্ধের আলোচনায় তিনি অবাক হয়েছেন। ভবিষ্যতে ইউক্রেনকে বাদ দিয়ে কোনো আলোচনা না করার দাবি জানান জেলেনস্কি।

প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার প্রভাবিত ভুল তথ্যের জগতে বসবাস করছেন বলেও মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গত বছরের মে মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির পাঁচ বছর মেয়াদ শেষ হয়ে গেছে। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেন সামরিক আইনের অধীনে রয়েছে এবং নির্বাচন স্থগিত করা হয়েছে। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকার জন্য জেলেনস্কির সমালোচনা করেছেন ট্রাম্প। যদিও ইউরোপের দেশগুলোর নেতারা ইউক্রেনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন।

ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেইর স্টারমার ইউক্রেনের গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা হিসেবে প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন।

ওই মুখপাত্র আরও জানিয়েছেন যে, যুদ্ধের সময় নির্বাচন স্থগিত করা পুরোপুরি যুক্তিসঙ্গত ছিল যেমনটি যুক্তরাজ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় করেছিল।

সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনও ট্রাম্পের স্বৈরশাসক শব্দটি ব্যবহারের সমালোচনা করেছেন। অপরদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ট্রাম্পের এমন মন্তব্যকে অযৌক্তিক বলেছেন।

তিনি বলেন, আপনি যদি কেবল একটি টুইট করার পরিবর্তে বাস্তব জগতের দিকে তাকান তবে আপনি জানেন যে ইউরোপে কাকে একনায়কতন্ত্রের পরিস্থিতিতে থাকতে হচ্ছে। এমন পরিস্থিতিতে দিন কাটাচ্ছে রাশিয়ার লোকেরা এবং বেলারুশের লোকজন।

ফ্লোরিডা থেকে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প জেলেনস্কিকে স্বৈরশাসক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, জেলেনস্কি নির্বাচনের বিষয়ে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি ইউক্রেনের জরিপে পিছিয়ে আছেন। প্রতিটি শহর গুঁড়িয়ে দিয়ে আপনি কিভাবে উচ্চতার আসনে থাকতে পারেন?

এর আগে ট্রাম্প বলেন, ইউক্রেনের উচিত ছিল যুদ্ধ বন্ধ করতে আগেই চুক্তি করে ফেলা। ট্রাম্প বলেছেন, আমি শুনেছি, আলোচনায় ডাক না পেয়ে ইউক্রেন ক্ষুব্ধ। তিন বছর ধরে যুদ্ধ চলেছে। তারা আলোচনার জন্য এত সময় পেয়েছে। তারা তো অনেক আগেই বিরোধ মিটিয়ে ফেলতে পারতো।

ট্রাম্প আরও বলেন, সৌদিতে আলোচনার পর আমি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। রাশিয়া কিছু করতে চাইছে। তারা আক্রমণ বন্ধ করতে চাইছে। আমার মনে হয়, এই যুদ্ধ বন্ধের ক্ষমতা আমার আছে।

ইউরোপের দেশগুলোর ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব নিয়ে ট্রাম্প বলেছেন, যদি তারা এটা করতে চায় তো খুব ভালো। আমার এতে কোনো আপত্তি নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31