IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> প্রবাস >> লিড নিউজ >> অবরুদ্ধ গাজায় ৫ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হামাস

অবরুদ্ধ গাজায় ৫ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হামাস

ধূমকেতু নিউজ ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের অভিযানে দখলদার ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ সেনা।

মঙ্গলবার (২৪ জুন) এই হামলা হয় বলে জানায় সংবাদমাধ্যম প্যালিস্টাইন ক্রনিকল।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, হামাস অতর্কিতে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালায়। হামলাস্থলে কয়েকজন সেনা এখনো নিখোঁজ আছেন।

খান ইউনিসের যে এলাকায় হামলা হয়েছে, সেখানে পরবর্তীতে ইসরায়েলিরা তীব্র হামলা শুরু করে।

জানা গেছে, হামাসের সদস্যরা দুই ভাগে এই অতর্কিত হামলা চালান। প্রথমে সেখানে থাকা সেনাদের ওপর হামলা চালানো হয় তারা। আহত সেনাদের উদ্ধারে আসা আরেকটি দলকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয়।

পরে হেলিকপ্টারের মাধ্যমে আহত সেনাদের উদ্ধার করে তেলআবিবের তেল হাসোমের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ইরান-ইসরায়েল সংঘাত চলাকালে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে নতুন করে হামলা শুরু করে হামাস।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা ও অভিযানে এখন পর্যন্ত ৫৫ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা। আহত হয়েছে লক্ষাধিক ফিলিস্তিনি। প্রায় পুরো গাজা ধ্বংস্স্তূপে পরিণত হয়েছে ইসরায়েলি হামলায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31