IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> প্রবাস >> লিড নিউজ >> সৌদিতে চালু হচ্ছে শুধু নারীদের খেলা দেখানোর টিভি চ্যানেল

সৌদিতে চালু হচ্ছে শুধু নারীদের খেলা দেখানোর টিভি চ্যানেল

ধূমকেতু নিউজ ডেস্ক : সৌদি আরবে প্রথমবারের মতো ২৪ ঘণ্টা অর্থাৎ সারাদিন শুধু নারীদের খেলা দেখানোর জন্য একটি টেলিভিশন চ্যানেল চালু করতে যাচ্ছে দেশটির অল উইমেনস স্পোর্টস নেটওয়ার্ক (এডব্লিউএসএন)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দেশটির ফুটবল ফেডারেশন ও জাতীয় সম্প্রচারক সৌদি স্পোর্টস কোম্পানির সহযোগিতায় এই চ্যানেলটি সম্প্রচার শুরু করবে।

এই চ্যানেল উদ্বোধন করা হচ্ছে সৌদি নারী প্রিমিয়ার লিগ মৌসুমের সূচনার সঙ্গে সমন্বয় রেখে। প্রথমবারের মতো এ মৌসুম স্থানীয়ভাবে ও আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রচারিত হবে।

অস্কারজয়ী অভিনেত্রী ও কৌতুকশিল্পী হুপী গোল্ডবার্গসহ অন্যান্যদের সহ-প্রতিষ্ঠায় গত বছর চালু হয় এডব্লিউএসএন, যা বিশ্বের প্রথম আন্তর্জাতিক গণমাধ্যম হিসেবে একান্তভাবে নারী ক্রীড়া প্রদর্শনে নিবেদিত।

এডব্লিউএসএনের মুখপাত্র জানিয়েছেন, নতুন চ্যানেলটির নাম হবে ‘এসএসসি এডব্লিউএসএন’ যা শুক্রবার থেকে এমবিসি শহীদ স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে সৌদি আরবের দর্শকদের জন্য উন্মুক্ত হবে।

অনেক বছর ধরে সৌদি আরবে নারীরা খেলাধুলার অবারিত সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। ২০১৭ সাল পর্যন্ত মেয়েদের সরকারি বিদ্যালয়ে খেলাধুলায় অংশ নেওয়ার অনুমতি ছিল না ও ২০১৮ সালের আগে নারীরা ক্রীড়া স্টেডিয়ামে প্রবেশ করতে পারতেন না। তবে রাজপরিবারের সদস্য ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বান্দার আল সৌদের প্রভাবে এই নীতিগুলো পাল্টে যায়।

প্রিন্সেস রিমা বলেন, ২০২২ সালে নারী প্রিমিয়ার লিগ চালুর পর থেকে এর অগ্রগতিতে আমি অত্যন্ত গর্বিত। গত মৌসুমেই ২০টির বেশি দেশের খেলোয়াড় এতে অংশ নিয়েছিলেন। এ পার্টনারশিপের ফলে বিদেশের ভক্তরাও এখন তাদের সরাসরি দেখতে পাবেন।

সৌদি আরব ফুটবল ফেডারেশনের নারী ফুটবল বিভাগের প্রধান আলিয়া আল রাশিদ এ উদ্যোগকে ‘রূপান্তরমূলক মাইলফলক’ হিসেবে অভিহিত করে বলেন, এর মাধ্যমে খেলোয়াড়রা বিশ্বব্যাপী স্বীকৃতি পাবেন।

এডব্লিউএসএন জানিয়েছে, এই চ্যানেলে প্রতি সপ্তাহে প্রাইম-টাইমে একটি সৌদি নারী প্রিমিয়ার লিগ ম্যাচ সম্প্রচার করা হবে। পাশাপাশি থাকছে আন্তর্জাতিক নারী ক্রীড়া আসর, যেমন উয়েফা ইভেন্ট ও বিশ্বের বিভিন্ন নারী ক্রীড়া লিগের ম্যাচ।

এডব্লিউএসএনের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা জর্জ চুং বলেন, আমরা একসঙ্গে প্রতিবন্ধকতা ভেঙে দিচ্ছি, বিশ্বব্যাপী সৌদি নারী ক্রীড়ার কভারেজ দিচ্ছি। সেই সঙ্গে সৌদি আরবে নিয়ে আসছি আন্তর্জাতিক লিগ ও প্রতিভার নজিরবিহীন সমাহার।

সৌদি সরকার তার ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিদেশি বিনিয়োগ বাড়াতে ও বেসরকারি খাতকে শক্তিশালী করতে কাজ করছে। সৌদি স্পোর্টস কোম্পানির প্রধান নির্বাহী আমিল লোন বলেন, এই উদ্যোগ ভিশন ২০৩০ এর লক্ষ্যকে এগিয়ে নেবে ও সৌদি নারীদের ক্রীড়াকে বৈশ্বিক প্ল্যাটফর্মে তুলে ধরবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31