ধূমকেতু নিউজ ডেস্ক : গত এক বছরে ইসরাইল থেকে অন্তত ৮২ হাজার মানুষ অন্য দেশে পাড়ি জমিয়েছে। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ইসরাইল থেকে অন্তত ৮২ হাজার মানুষ অন্য দেশে পাড়ি জমিয়েছে। আর নতুনভাবে বসতি গড়েছে ৩১ হাজার জন।
এদিকে, গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে ইসরাইল। আন্তর্জাতিক যুদ্ধনীতি লঙ্ঘন করে বিভিন্ন বর্রর উপায়ে ফিলিস্তিনিদের তারা বাস্তুচ্যুত করছে। কিন্তু তাদের এই পদক্ষেপে আন্তর্জাতিক পক্ষ কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে।
সেজন্য আন্তর্জাতিক পক্ষের সমালোচনা করে বিবৃতি দিয়েছে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল। সেখানে তারা ইসরাইলকে সমর্থনকারী দেশগুলোর কঠোর সমালেচনা করেছে।
উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৯৬৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১ লাখ ৬৫ হাজার ৩১২ জন। এছাড়া হাজার হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ রয়েছে।
আর এই যুদ্ধে ইসরাইলের অন্তত ১ হাজার ১৩৯ জন নিহত হয়েছে। এছাড়া আরো ২০০ জন বন্দী হয়েছে। যাদের কিছু ইতোমধ্যে মুক্ত হয়েছে। কিছু ইসরাইলি হামলায় নিহত হয়েছে। এখনো বন্দী আছে আরো কিছুজন।


