IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল ) অনুষ্ঠিতখননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> প্রবাস >> লিড নিউজ >> ৩ মাসে এনভিডিয়ার আয় ৫৭ বিলিয়ন ডলার, বেড়েছে চিপের চাহিদা

৩ মাসে এনভিডিয়ার আয় ৫৭ বিলিয়ন ডলার, বেড়েছে চিপের চাহিদা

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া প্রত্যাশার চেয়ে বেশি আয়ের খবর দিয়েছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল ব্যয়ের কারণে বাজারে তৈরি হওয়া উদ্বেগ অনেকটাই কমিয়েছে।

কোম্পানি জানায়, তৃতীয় প্রান্তিকে তাদের রাজস্ব ৬২ শতাংশ বেড়ে ৫৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর বেশিরভাগই এসেছে এআই ডেটা সেন্টারে ব্যবহৃত চিপের বিপুল চাহিদা থেকে। শুধু এই বিভাগ থেকেই বিক্রি বেড়ে ৫১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে—যা আগের বছরের তুলনায় ৬৬ শতাংশ বেশি।

এনভিডিয়া চতুর্থ ত্রৈমাসিকে ৬৫ বিলিয়ন ডলার বিক্রির পূর্বাভাস দিয়েছে, যা বাজারের অনুমানের চেয়ে বেশি। এই ঘোষণার পর কোম্পানির শেয়ার আফটার-আওয়ার্স ট্রেডিংয়ে ৪ শতাংশ পর্যন্ত বেড়েছে।

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেন, এআই বুদবুদের কথা অনেক বলা হচ্ছে, কিন্তু আমাদের দৃষ্টিতে আমরা সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র দেখছি।

এনভিডিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি এবং এআই খাতের প্রবৃদ্ধির প্রধান সূচক হিসেবে বিবেচিত। তাই তাদের আর্থিক ফলাফল ও পূর্বাভাস ওয়াল স্ট্রিটে বিশেষ নজর কাড়ে।

তবে বিশাল আয় সত্ত্বেও বাজারে এআই খাতে অতিমূল্যায়নের আশঙ্কা পুরোপুরি কাটেনি। এসব উদ্বেগেই গত কয়েকদিন এসঅ্যান্ডপি ৫০০ সূচক টানা চার দিন নিম্নমুখী ছিল। নভেম্বরে এখন পর্যন্ত সূচকটি প্রায় ৩ শতাংশ কমেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31