IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘ইমরান খান পুরোপুরি সুস্থ, নেওয়া হয়নি কোথাও’

‘ইমরান খান পুরোপুরি সুস্থ, নেওয়া হয়নি কোথাও’

ধূমকেতু নিউজ ডেস্ক : আদিয়ালা কারাগার প্রশাসন বুধবার (২৬ নভেম্বর) ছড়িয়ে পড়া পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে, এমন গুজব সরাসরি প্রত্যাখ্যান করেছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি কারাগারের ভেতরেই আছেন ও পুরোপুরি সুস্থ রয়েছেন।

রাওয়ালপিন্ডি কারাগার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আদিয়ালা কারাগার থেকে তাকে অন্য কোথাও স্থানান্তর করা হয়েছে- এমন খবরের কোনো সত্যতা নেই। তিনি পুরোপুরি সুস্থ আছেন ও প্রয়োজনীয় সব চিকিৎসা সেবা পাচ্ছেন।

কারা কর্তৃপক্ষ আরও জানায়, তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে যে জল্পনা চলছে তা ‘ভিত্তিহীন’ এবং পিটিআই প্রতিষ্ঠাতার সার্বিক সুস্থতা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি থাকা ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি থেকে সন্ত্রাসবাদ, বিভিন্ন ধরনের একাধিক মামলা চলছে। ২০২২ সালের এপ্রিল মাসে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই এসব মামলার মুখোমুখি তিনি।

এদিকে, পৃথক এক মন্তব্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেন, ইমরান খান বর্তমানে কারাগারে যে সুবিধা পাচ্ছেন, তা অতীতে তার নিজের কারাবাসের সময়ের তুলনায় অনেক বেশি। তার জন্য যে খাবারের মেন্যু আসে, তা পাঁচতারকা হোটেলেও পাওয়া যায় না।

খাজা আসিফ আরও জানান, পিটিআই প্রতিষ্ঠাতার কাছে টেলিভিশনের সুবিধা রয়েছে ও তিনি যেকোনো চ্যানেল দেখতে পারেন। পাশাপাশি তার জন্য ব্যায়াম করার যন্ত্রও রাখা হয়েছে। নিজের অভিজ্ঞতা তুলে ধরে আসিফ বলেন, আমরা ঠান্ডা মেঝেতে ঘুমাতাম, জেলের খাবার খেতাম। জানুয়ারিতে আমাদের কাছে ছিল মাত্র দুইটি কম্বল, ছিল না গরম পানিও। তখনকার সুপারিনটেনডেন্ট আসাদ ওয়ারাইচ নিজে এসে আমার সেল থেকে গিজার খুলে নিয়ে গিয়েছিলেন।

প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, ইমরান খানের জন্য কারাগারে ডাবল বেড ও ভেলভেটের ম্যাট্রেস দেওয়া হয়েছে। শেষে খাজা আসিফ বলেন, খোদাকে ভয় করুন, সময় কারও আপন নয়।

সূত্র: জিও নিউজ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31