IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> প্রবাস >> লিড নিউজ >> বাংলাদেশি শনাক্তে এআই টুল চালু হচ্ছে

বাংলাদেশি শনাক্তে এআই টুল চালু হচ্ছে

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশি ও রোহিঙ্গাদের শনাক্ত করার জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল তৈরি করা হচ্ছে বলে জনালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।

এনডিটিভি পাওয়ার প্লে অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্প্রতি মুম্বাই থেকে নজিরবিহীন সংখ্যক অবৈধ অভিবাসীকে বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, আমরা তাদের কাজের পদ্ধতি বুঝতে পেরেছি—তারা প্রথমে পশ্চিমবঙ্গে আসে, সেখানে জাল নথিপত্র তৈরি করে। এরপর দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে নানা সরকারি প্রকল্পের সুবিধা নেয়।

ফড়নবিস জানান, আইআইটি বোম্বের সহযোগিতায় যে এআই টুলটি তৈরি হচ্ছে সেটি বর্তমানে প্রায় ৬০ শতাংশ নির্ভুলতায় কাজ করছে। আগামী চার মাসের মধ্যে এই টুল ১০০ শতাংশ নির্ভুলতায় কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ফড়নবিস আরও বলেন, মুম্বাইয়ে অ-মারাঠি ভাষাভাষীরা সম্পূর্ণ নিরাপদ। কিছু স্বার্থান্বেষী মহল প্রচারের উদ্দেশ্যে সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষদের টার্গেট করছে বলেও তিনি মন্তব্য করেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, এনডিএ সরকারের লক্ষ্য মুম্বাইকে একটি প্রাণবন্ত ও টেকসই মহানগরী হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্যেই শহরের যানজট কমাতে একাধিক নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

তিনি বলেন, মুম্বাইয়ের ক্রমবর্ধমান জনসংখ্যা ও যানবাহনের চাপ বিবেচনায় নিয়ে অবকাঠামো উন্নয়ন, গণপরিবহন শক্তিশালী করা এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31