IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> প্রবাস >> লিড নিউজ >> সু চির দুই বছরের কারাদণ্ড হতে পারে

সু চির দুই বছরের কারাদণ্ড হতে পারে

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক মামলা হয়েছে। তার মধ্যে একটি মামলা হয়েছে অবৈধভাবে আমদানি করা ওয়াকিটকি রাখার অভিযোগে। এই মামলায় তার দুই বছরের কারাদণ্ড হতে পারে। গার্ডিয়ান ।

আমদানি-রপ্তানি আইনে দায়ের হওয়া মামলায় সু চিকে ১৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এনএলডির এক মুখপাত্র এ তথ্য জানান। মিয়ানমারের রাজধানীর একটি পুলিশ স্টেশনে দায়ের হওয়া মামলার নথি থেকে জানা যায়, নেপিডোতে সু চির বাসভবনে সেনা কর্মকর্তারা তল্লাশি চালিয়ে ছিলেন। তল্লাশিকালে তাঁরা সু চির বাসভবনে একাধিক ওয়াকিটকি পান।

মামলার নথি অনুযায়ী, সু চির বাসভবনে পাওয়া এসব ওয়াকিটকি অবৈধভাবে আমদানি করা হয়েছে। সু চির দেহরক্ষীরা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এই ওয়াকিটকিগুলো ব্যবহার করেছেন। অবৈধভাবে আমদানি করা ওয়াকিটকি রাখার অভিযোগে সু চির বিরুদ্ধে মামলা হওয়ার কথা নিশ্চিত করেছে তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।

অবৈধভাবে আমদানি করা ওয়াকিটকি রাখার অভিযোগের মামলায় সু চির সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে বলে গার্ডিয়ান জানিয়েছে। মিয়ানমারের একটি রাষ্ট্রীয় সংবাদপত্রে বলা হয়েছে, গত নভেম্বরের নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তদন্ত করবে দেশটির সামরিক সরকার।

নভেম্বরের ওই নির্বাচনে সেনাসমর্থিত দলের ভরাডুবি হয়। অন্যদিকে, বিপুল জয় পায় সু চির এনএলডি। সু চির পাশাপাশি তার সরকারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উই মিন্তের বিরুদ্ধেও মামলা হয়েছে। মহামারি (করোনা) বিধি ভঙ্গ করার অভিযোগে তাঁর বিরুদ্ধে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইনে মামলা হয়েছে বলে জানা গেছে।

উই মিন্তের বিরুদ্ধে অভিযোগ, তিনি নির্বাচনী প্রচারের সময় মহামারিকালীন বিধিনিষেধ ভেঙেছেন। এই মামলায় উই মিন্তকে দুই সপ্তাহের রিমান্ডে নেওয়া হয়েছে। সু চি বর্তমানে রাজধানী নেপিডোয় নিজ বাসভবনে আটক আছেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তবে সরকারি সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেনি।

গত সোমবার মিয়ানমারের সেনাবাহিনী দেশটিতে সামরিক অভ্যুত্থান করে। সু চির নেতৃত্বাধীন এনএলডির নির্বাচিত সরকার উৎখাত করে তারা ক্ষমতা দখল করে। মিয়ানমারের সেনা কর্তৃপক্ষ দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে। পাশাপাশি সু চিসহ দেশটির শীর্ষ নেতাদের গ্রেপ্তার ও আটক করেছে।

সু চিসহ মিয়ানমারের শীর্ষ নেতাদের গ্রেপ্তার-আটকের ঘটনায় গতকাল দেশটির ৩০টি শহরের ৭০টি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা ধর্মঘট শুরু করেছেন। নাগরিক অসহযোগ আন্দোলনের ব্যানারে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31