IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল ) অনুষ্ঠিতখননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> কাশ্মীরে ১৫০ রোহিঙ্গা আটক

কাশ্মীরে ১৫০ রোহিঙ্গা আটক

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারের সামরিক বাহিনী এবং উগ্র বৌদ্ধদের ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে ভারতের কাশ্মীরে আশ্রয় নেওয়া অন্তত ১৫০ রোহিঙ্গা মুসলমানকে আটক করেছে দেশটির পুলিশ।

এসব রোহিঙ্গা মুসলমানকে মিয়ানমারে ফেরত পাঠানো হতে পারে। ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর অঞ্চল থেকে এসব রোহিঙ্গা মুসলমানকে আটক করা হয়। খবর দ্যা হিন্দুর।

ভারতের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বৈধ কাগজপত্র ছাড়া যেসব বিদেশি জম্মু-কাশ্মীরে বসবাস করছেন, তাদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রোহিঙ্গা মুসলমানদের আটক করা হয়েছে।

তিনি জানান, বহু রোহিঙ্গা মুসলমান বর্তমানে জম্মু-কাশ্মীরের হীরানগর কারাগারের একটি অস্থায়ী হোল্ডিং সেন্টারে বাস করছেন। ভারতের পুলিশ তাদের এখন দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

জম্মু-কাশ্মীরে বসবাসরত রোহিঙ্গারা এই আটক অভিযানের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তারা আশঙ্কা করছেন যে, তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হতে পারে।

রোহিঙ্গাদের ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার দেশটির নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে। এ জন্য ভারতে বসবাসরত সব রোহিঙ্গা মুসলমানকে খুঁজে বের করে তাদের দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31