IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘নিজেকে তালেবানের হাতে তুলে দিতে চেয়েছিলেন মমতা’

‘নিজেকে তালেবানের হাতে তুলে দিতে চেয়েছিলেন মমতা’

ধূমকেতু নিউজ ডেস্ক : ১৯৯৯ সালে কান্দাহার বিমান অপহরণকাণ্ডে নিজেকে পণবন্দি রাখার বিনিময়ে যাত্রী ও বিমানচালকদের ছাড়িয়ে আনার প্রস্তাব দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে মমতা সম্পর্কে এমন বিস্ফোরক দাবি করেছেন ভারতের সাবেক অর্থমন্ত্রী যশোবন্ত সিনহা। খবর হিন্দুস্তান টাইমসের।

১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর কাঠমান্ডু থেকে দিল্লিগামী ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমান অপহরণ করে তালেবান। এরপর বিমানটিকে আফগানিস্তানের কান্দাহার শহরে নিয়ে যাওয়া হয়।

প্রায় এক সপ্তাহ টানাপোড়েনের পর ৩১ ডিসেম্বর যাত্রী ও চালক মিলিয়ে ১৯০ জনকে মুক্তি দেয় তালেবান। পণবন্দিদের মুক্তির বিনিময়ে ভারতীয় জেলে বন্দি জইশ-ই মোহাম্মদ প্রধান মাসউদ আজাহারসহ বেশ কয়েকজনকে মুক্তি দিতে বাধ্য হয় বাজপেয়ী সরকার।

ওই ঘটনার সময় যশবন্ত সিনহা ও মমতা বন্দ্যোপাধ্যায় দুজনই বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য ছিলেন। যশবন্ত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, মমতা ছিলেন রেলমন্ত্রী।

শনিবার তৃণমূলে যোগ দিয়ে যশবন্ত সিনহা দাবি করেন, ওই ঘটনার সময় মমতা বন্দ্যোপাধ্যায় পণবন্দি হিসাবে তাকে তালেবানের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেন।

এর বিনিময়ে যাত্রীদের মুক্তি চেয়েছিলেন তিনি। দেশের জন্য যে কোনো পরিণতি বরণ করে নিতে প্রস্তুত ছিলেন মমতা। কিন্তু সে প্রস্তাব মানেনি সরকার।

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন গোটা ভারতের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে। ভাঙা-গড়ার খেলা শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোতে।

বাজপেয়ী সরকারের প্রভাবশালী এই মন্ত্রী বিজেপি ছেড়ে হঠাৎ মমতার বন্দোপাধ্যায়ের দলে যোগ দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে।

যশোবন্ত ১৯৯০ সালে ভারতের অর্থমন্ত্রী হন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী চন্দ্র শেখরের অধীনে বছর দুই মন্ত্রিত্ব করেন। পরে বাজপেয়ী সরকারের অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পান।

১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তিনি ১৯৬০ সালে ভারতীয় সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা হিসেবে যোগ দেন। সরকারি চাকরি থেকে অবসর নিয়ে ১৯৮৪ সালে রাজনীতিতে যোগ দেন।

১৯৮৪ সালে জনতা দলের হাত ধরে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়া যশবন্ত বরাবরই বিজেপি সমর্থক ছিলেন। কেন্দ্রীয় অর্থ এবং প্রতিরক্ষা মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন।

কিন্তু ২০১৪ সালে নরেন্দ্র মোদি এবং অমিত শাহ লাইমলাইটে আসলে বিজেপির সঙ্গে তার গাঁটছড়া আলগা হতে শুরু করে।

মোদি-অমিত শাহের হাতে বিজেপির চিন্তা-ভাবনা গণতন্ত্র বিরোধী হয়ে দাঁড়িয়েছে বলে একাধিকবার অভিযোগ করেন যশোবন্ত।

মোদি-অমিত শাহের হাতে পড়ে বিজেপি দুই-ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন এই নেতা। শেষ পর্যন্ত ২০১৮ সালে বিজেপি ছেড়ে বেরিয়ে আসেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31