IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> প্রবাস >> ৪ বছর ধরে সন্তানের দেখা পাননি ফিলিস্তিনি নারী

৪ বছর ধরে সন্তানের দেখা পাননি ফিলিস্তিনি নারী

ধূমকেতু নিউজ ডেস্ক : নিজের পাঁচ সন্তানকে গত চার বছরে মাত্র একবার দেখতে পেয়েছেন ফিলিস্তিনি মা নিভান গারকুয়াদ। সন্তানদের তাদের বাবার কাছে পাঠানোর পর পরিবার থেকে তিনি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

এই নারীর স্বামী থাকেন ২০০ কিলোমিটার দূরে অধিকৃত পশ্চিমতীরের কালকিলায়। গাজা উপত্যকার জুহর আল-দ্বীক গ্রামে বাবা-মা ও ছোট ছেলের সঙ্গে থাকেন ৩৯ বছর বয়সী এ নারী।-খবর মিডল ইস্ট আইয়ের

সন্তান ও স্বামীর সঙ্গে দেখা করতে পশ্চিমতীরে যেতে ২০১৮ সাল থেকে পাঁচবার ইসরাইলি কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তিনি। কিন্তু তার সেই আবেদন কখনও মঞ্জুর হয়নি।

নিভান গারকুয়াদ বলেন, সন্তানদের সঙ্গে সর্বশেষ আমার দেখা হয়েছিল বছর চারেক আগে। তাদের সঙ্গে এক বিছানায় না শুইলে আমার ঘুম আসত না। অথচ গত চার বছর ধরে আমাদের কোনো দেখা নেই।

কেবল মোবাইল ফোনে ভিডিওকলের মাধ্যমে তাদের দেখার স্বাদ মেটাতে হয়।

তিনি আরও বলেন, মা ছাড়া সন্তানদের বেড়ে ওঠা মেনে নেওয়াও কষ্টকর। এ ছাড়া তাদের বাবা কাজের জন্য বেশিরভাগ সময় বাইরে থাকেন। এ সময় বাচ্চাদের দেখার কেউ থাকেন না।

পশ্চিমতীরে যেতে অবৈধ রাষ্ট্র ইসরাইলের অনুমোদন নিতে হয় অবরুদ্ধ গাজা উপত্যকার অধিবাসীদের। কারণ দুই অঞ্চলের মধ্যে একমাত্র যাওয়ার পথ হচ্ছে ইসরাইলি নিয়ন্ত্রিত সীমান্ত ইরেজ।

২০০৭ সালে নির্বাচনে জয়ের পর গাজা উপত্যকার নিয়ন্ত্রণ চলে যায় হামাসের হাতে। এর পর থেকে উপকূলীয় এই ছিটমহলটিকে কঠোরভাবে অবরোধ করে রাখে ইসরাইল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31