IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> টপ নিউজ >> বিশ্বে আক্রান্ত পৌনে ২ কোটি মানুষ

বিশ্বে আক্রান্ত পৌনে ২ কোটি মানুষ

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৮৪ লাখ ৩৬ হাজার ৯৭৩ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭ হাজার ৩৪৪ জন। বিশ্বের ২২১টি দেশে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠা বিষয়ক হালনাগাদ তথ্য দেয়া ওয়েবসাইট করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার এই সংবাদ জানিয়েছে।

গত একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে ভারতে। এই সময়সীমার মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৫ হাজার ৩০৬ জন। এ তালিকায় ভারতের পরেই আছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ১৭৪ জন।

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুও হয়েছে ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ রোগে মারা গেছেন ১ হাজার ৬২৫ জন। একদিনে মৃত্যুর হিসেবে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। এই সময়সীমার মধ্যে সে দেশে মারা গেছেন ১ হাজার ৫৫৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী সার্স-কোভ-২ ভাইরাস, যা বিশ্বে সাধারণভাবে পরিচিতি পায় করোনাভাইরাস নামে। শনাক্ত হওয়ার তিন মাসের মধ্যে বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়ে এই ভাইরাসটি।

চলতিবছর মার্চ থেকে বিশ্বজুড়ে আবারও লাগামহীনভাবে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।

করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার বলছে, মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত এ রোগে মোট আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ১৯ লাখ ৯৪ হাজার ৫৯৬ জন এবং এ রোগে এখন পর্যন্ত বিশ্বে মারা গেছেন ৩ লাখ ৩২ হাজার ৬৬৯ জন।

করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও অবশ্য কম নয়। এ পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ১২ কোটি ৫ লাখ ২৪ হাজার ৯৫৪ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31