IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> প্রবাস >> টপ নিউজ >> ভারতীয় ধরনে কার্যকর ফাইজারের ভ্যাকসিন

ভারতীয় ধরনে কার্যকর ফাইজারের ভ্যাকসিন

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনার ভারতীয় ধরনের ফাইজারের ভ্যাকসিন বেশ কার্যকর বলে জানিয়েছে ইসরায়েল। সম্প্রতি বিভিন্ন দেশ থেকে ইসরায়েলে ফেরত আটজনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়।

বুধবার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল হেজি লেভি জানিয়েছেন, করোনার ভারতীয় ধরন রুখতে ফাইজারের ভ্যাকসিন কাজ করছে বলে তারা মনে করছেন।

তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, করোনার এই ধরনটি মোকাবিলায় ফাইজারের টিকার কার্যকারিতা খানিকটা হলেও হ্রাস পাচ্ছে। অবশ্য সরকারি ভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি।

করোনার অতিসংক্রামক ব্রিটেন, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার স্ট্রেইনের পর বিশ্ব জুড়ে এখন আতঙ্ক ছড়াচ্ছে ভারতীয় স্ট্রেইন। ভারতে প্রথমে চিহ্নিত হওয়ায় এই করোনা স্ট্রেইনটি নিয়ে গবেষণা চলছে ব্রিটেন এবং আয়ারল্যান্ডেও।

অ্যাস্ট্রাজেনেকাসহ বেশ কিছু সংস্থার ভ্যাকসিন ভারতীয় স্ট্রেইনে খুব একটা কার্যকরী নয় বলে আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। তাই লেভির আশ্বাসে নতুন আশা দেখা দিয়েছে। ইসরায়েলের ৯৩ লাখ মানুষের মধ্যে ৮১ শতাংশ ভ্যাকসিন গ্রহণ করেছে। দেশটিতে সংক্রমণও বেশ নিয়ন্ত্রণেই। তবে পুরো বিশ্বের ছবি কিন্তু এক রকম নয়।

সোমবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রস আধানম ঘেব্রিয়েসুস বলেন, এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে গত আট সপ্তাহ ধরে সংক্রমণ লাফিয়ে বাড়ছে। শুধু গত সপ্তাহে বিশ্বজুড়ে অর্ধকোটির বেশি মানুষ সংক্রমিত হয়েছেন।

শেষ পাঁচ সপ্তাহ ধরে বেড়েছে মৃতের সংখ্যাও। দুই ক্ষেত্রে সংক্রমণ বৃদ্ধির হার উদ্বেগজনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, মহামারির শুরু থেকে প্রথম ৯ মাসে ১০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। পরের চার মাসে তা বেড়ে হয়েছে ২০ লাখ। তার তিন মাস পরে এখন মোট মৃতের সংখ্যা ৩০ লাখে দাঁড়িয়েছে।

তিনি বলেন, প্রবীণদের ভ্যাকসিন পর্ব শেষ হয়ে গেছে বলে অনেক দেশই বিধি-নিষেধ আলগা করার কথা ভাবছে। কিন্তু এবার বেশি আক্রান্ত হচ্ছে ২৫ থেকে ৫৯ বছর বয়সীরা। কারণ তারা অনেক বেশি বাইরে বের হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31