IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়জরুরি অবতরণের সময় আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার, নিখোঁজ এক সেনামহাদেবপুরে জামায়াত কর্মীর বাড়িথেকে ৩শ বস্তা সার উদ্ধারএইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের এমপি ডাঃ আব্দুল বারীর শুভেচ্ছাতানোরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে মৃত গৃহবধূর সোনার কানের দুল চুরিমোহনপুরে ৪টি কেন্দ্রে এইচএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে ২৩৭৩ পরীক্ষার্থীপুঠিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ১৯টি মহিষ ডাকাতিতারাগঞ্জে ক্ষতিগ্রস্ত ও দরিদ্রের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ভর্তি ১৬৩গোদাগাড়ীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, ১০ হাজার টাকা জরিমানাকুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ডমহাদেবপুরে বিনামূল্যে সার বীজ ও প্রকৃতিকদুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ
Home >> প্রবাস >> নোবেল পুরস্কারের অর্থ ১০ লাখ ক্রৌন বাড়ছে

নোবেল পুরস্কারের অর্থ ১০ লাখ ক্রৌন বাড়ছে

ধূমকেতু নিউজ ডেস্ক : নোবেল পুরস্কার বিজয়ীরা গত বছরের তুলনায় এ বছর বাড়তি এক মিলিয়ন ক্রৌন (এক লাখ ১০ হাজার ডলার) বেশি পাবেন বলে জানিয়েছেন নোবেল ফাউন্ডেশনের প্রধান লারস হেইকেনস্টেন।

এর ফলে এ বছর নোবেল বিজয়ীরা ১০ মিলিয়ন ক্রৌন পাবেন (এক কোটি ক্রৌন)। সুইডেনের দৈনিক ডাগেন ইন্ডুস্ট্রিকে এ তথ্য দেয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

১৯০১ সাল থেকে নোবেল পুরস্কারের প্রচলন করা হয়। ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেল ৩ কোটি ১০ লাখ ক্রৌন রেখে গিয়েছিলেন এ সম্মানা প্রধানের জন্য। যা আজকের বাজারে প্রায় ১৮০ কোটি ক্রোনের সমান।

শত বছরেরও বেশি সময় ধরে নোবেল পুরস্কার বিশ্বের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে এলেও সময়ে সময়ে এ পুরস্কারের অর্থমূল্য পরিবর্তিত হয়েছে।

শুরুর দিকে বিজয়ীদের দেড় লাখ ক্রৌন দেওয়া হত, পরে বাড়তে বাড়তে ১৯৮১ সালে তা ১০ লাখ ক্রৌনে দাঁড়ায়।

পরের দুই দশক এ অর্থমূল্য হু হু করে বাড়ে। ২০০০ সালে প্রতিটি পুরস্কারের অর্থমূল্য দাঁড়ায় ৯০ লাখ ক্রৌনে; পরের বছর বেড়ে হয় এক কোটি ক্রৌন।

২০১২ সালে পুরস্কারটির অর্থমূল্য হয় ৮০ লাখ ক্রৌন; ২০১৭ সালে বাড়িয়ে করা হয় ৯০ লাখ ক্রৌন।

এ বছর থেকে ফের এক কোটি ক্রৌন হলেও, সময়ে সময়ে পুরস্কারের অর্থমূল্য আরও বাড়বে বলে জানিয়েছেন হেইকেনস্টেইন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930