IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> টপ নিউজ >> মোটরসাইকেলের হেলমেট গিলে খেল হাতি

মোটরসাইকেলের হেলমেট গিলে খেল হাতি

ধূমকেতু নিউজ ডেস্ক : রাস্তার পাশে দাঁড় করানো আছে একটি মোটরসাইকেল, হ্যান্ডেলে ঝুলছে হেলমেট। হঠাৎ সেখানে উপস্থিত হল একটি বুনো হাতি। বাইকের কোনো ক্ষতি না করে হ্যান্ডেলে ঝুলে থাকা হেলমেটটি শুঁড়ে তুলে সেটা গিলে ফেলল হাতিটি। সম্প্রতি এরকমই একটি ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বলে এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে।

ভারতের আসামের গুয়াহাটির নারাঙ্গী অঞ্চলের সাতগাঁও আর্মি ক্যাম্পে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। এই ভিডিওটি মোবাইল ক্যামেরা বন্দি করেছেন আর্মি ক্যাম্পেরই এক সেনাকর্মী। সূত্রের খবর স্থানীয় আমচাং ওয়াইল্ডলাইফ থেকেই কোনো কারণে লোকালয়ে চলে এসেছিল হাতিটি।

ভাইরাল ভিডিও দেখে অনেকেই বনাঞ্চলে বন্যপ্রানীদের খাদ্য সংকট নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি আমচাং ওয়াইন্ডলাইফ কতৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীদের দাবি খাবার ভেবেই ভুল করে বাইকে রাখা হেলমেটটি খেয়ে ফেলেছে হাতিটি। দূর থেকে ভিডিওটি রেকর্ড করা হলেও মূলত আক্রমণের ভয়ে ওই সময় হাতিটির কাছে যাওয়ার সাহস কেউ দেখায়নি।

এদিকে ভিডিওতে দেখা যাচ্ছে নিজের ইচ্ছামতো বাইকটির পাশে এসে স্বচ্ছন্দে শুঁড় দিয়ে হেলমেটি তুলে ধীরে ধীরে তা খেয়ে ফেলে হাতিটি। পরে ধীরে ধীরে রাস্তা পেরিয়ে চলে যায় অন্যত্র। ঘটনাটি ঘটেছে গুয়াহাটির নারাঙ্গির সাতগাঁওয়ের সেনা ছাউনিতে।

এদিকে হেলমেট হারিয়ে যতটা না কষ্ট পেয়েছেন তার চেয়ে বেশি অবাক হয়ে গেছেন মোটরসাইকেলের মালিক।

ভিডিওতে হাতিটি হেলমেট খাওয়ার সময় মোটরসাইকেলের মালিককে দেখা না গেলেও তাকে বলতে শোনা গেছে,হায় হায় আমার হেলমেট গেলো। এসময় পাশ থেকে প্রত্যক্ষদর্শীদের হাসির শব্দ শোনা গেছে। এরপর হেলমেটের মালিক আরেকবার আমার হেলমেট দিয়ে দাও, আমি কিভাবে ফিরব বলে অনুনয় করলেও হাতিটি তাতে কর্ণপাত না করে হেলমেটটি গিলে তার ফেরার রাস্তা ধরেছে বলে ভিডিওতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, নিকটবর্তী আমচাং অভয়ারণ্য থেকে বন্য হাতি প্রায়শই খাবার সন্ধানে লোকালয়ে চলে আসে। এ ব্যাপারে বন বিভাগকে একাধিক বার জানানো হয়েছে। অনেক সময়ই হাতি সাধারণ মানুষের উপরেও না বুঝে আক্রমণ করে ফেলে। তবে এই হাতিটি কারও কোনো ক্ষতি না করলেও আস্ত হেলমেট খেয়ে ফেলায় তার শরীরে অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

তবে আশার কথা হাতিটি কিছু সময় পরই হেলমেট উগড়ে দেয় বলে বনবিভাগের কর্মকর্তা জয়ন্ত দেকা জানিয়েছেন। উগড়ে দেওয়ার পর হেলমেটটি পা দিয়ে দুমড়ে দিয়ে হাতিটি বনে ফিরে যায় বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31