ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তরাঞ্চলে বুধবার সকালে চীনা প্রকৌশলীবাহী একটি গাড়িতে ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন।
এদের মধ্যে চারজন চীনা নাগরিক রয়েছেন। আপার কুহিস্তানে ওই বোমা হামলার ঘটনা ঘটে। খবর স্পুটনিক ও রয়টার্সের।
হাজারা অঞ্চলের এক পুলিশ কর্মকর্তা জানান, বুধবার সকালে আপার কুহিস্তানের দাসু বাঁধ প্রকল্পে ৩০ চীনা প্রকৌশলীকে নিয়ে যাচ্ছিল বাসটি।
এ সময় এতে বোমা হামলা হয়। হামলায় দুই আধাসামরিক বাহিনীর সদস্যও প্রাণ হারান।
আরেকটি সূত্র দাবি করছে, কমপক্ষে ১০ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news