IMG-LOGO

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাপোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে নিবন্ধন সংক্রান্ত সভাসিংড়ায় দাখিলে উপজেলা সেরা শোলাকুড়া মাদ্রাসামান্দায় ডাসকো ফাউন্ডেশনের বৃক্ষরোপণমান্দায় শিশু ও নারী সুরক্ষায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণচৌরাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণসহ দ্রুত কাজ শুরুর দাবিতে অবরোধ‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’
Home >> টপ নিউজ >> প্রবাস >> পর্তুগালে করোনায় বাংলাদেশি শিশুর মৃত্যু

পর্তুগালে করোনায় বাংলাদেশি শিশুর মৃত্যু

ধূমকেতু ডেস্ক : পতুর্গালে করোনায় আক্রান্ত হয়ে আয়েশা আহমেদ (৪ মাস ২১ দিন) নামে এক বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। পর্তুগাল প্রবাসী ফখরুল আহমেদ লিটন কাদেরীর মেয়ে আয়েশা স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করে।

চলতি মাসে অসুস্থ হয়ে আয়েশাকে হাসপাতালে ভর্তি করা হলে কভিড-১৯ পজিটিভ ধরা পড়ে তার শরীরে। অবশেষে ১৮ আগষ্ট (মঙ্গলবার) পর্তুগালের স্থানীয় সময় বিকেলে লিসবনের এস্তেফানিইয়া হাসপাতালে আয়েশা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আয়েশার মৃত্যুর খবর তার বাবা নিশ্চিত করেছেন।
নিহত আয়েশার বাবার বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি থানার নিমসারে। ফখরুল আহমেদ লিটন লিসবনে দীর্ঘদিন থেকে পর্যটন ব্যবসার সাথে জড়িত এবং পর্তুগাল বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ পর্তুগালের বৃহওর কুমিল্লার সামাজিক সংগঠনের সাথে জড়িত।

পর্তুগালে করোনায় আক্রান্ত হয়ে দ্বিতীয় কোন প্রবাসীর মৃত্যু এটি। শিশু আয়েশার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশি অধ্যুষিত মার্তৃম-মনিজ এলাকায়সহ পর্তুগালের পুরো কমিউনিটিতে।

আয়েশার মৃত্যুতে শোক জানিয়েছে পর্তুগাল আওয়ামী লীগ, পর্তুগাল বিএনপি, ইসলামিক ফোরাম, পর্তুগাল ছাএলীগ, বৃহত্তর নোয়াখালীর এসোসিয়েশন, হবিগঞ্জ এসোসিয়েশন, ফরিদপুর এসোসিয়েশন, বিরিয়ানির বাজার ওয়েলফেয়ার ট্রান্স লিসবন, কুমিল্লা ভিক্টোরিয়াস সমর্থক গোষ্ঠী পর্তুগাল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031