IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> প্রবাস >> লিড নিউজ >> মরক্কোর উপকূলে নৌকাডুবিতে ৪২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর শঙ্কা

মরক্কোর উপকূলে নৌকাডুবিতে ৪২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর শঙ্কা

ধূমকেতু নিউজ ডেস্ক : মরক্কো নিয়ন্ত্রিত পশ্চিম সাহারা উপকূলে নৌকাডুবিতে অন্তত ৪২ জন অভিবাসন প্রত্যাশির মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এদের মধ্যে ৩০ জন নারী ও ৮ শিশু রয়েছে। বাকি ৪ জন পুরুষ। খবর আল জাজিরার।

স্পেনের একটি মানবাধিকার সংগঠন জানায়, উপকূলীয় শহর দাখলার অদূরে উত্তাল সাগরে নৌকাটি ডুবে যায়। দাতব্য সংস্থা কমিনান্দো ফ্রন্টিরাসের প্রতিষ্ঠাতা হেলেনা ম্যালেনো গার্জন জানান, মৃতদের মধ্যে ৩০ জন নারী, ৮ শিশু ও ৮ পুরুষ রয়েছেন। কেবল ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এক টুইটার পোস্টে স্পেনের শরণার্থী বিষয়ক কমিশন সিইএআর বলেছে, ‘এ ধরনের ট্র্যাজেডির সঙ্গে আমাদের স্বাভাবিক হয়ে ওঠা সঠিক নয়।’

উপকূলীয় শহর দাখলায় মরক্কোর কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মৃতের বিষয়টি নিশ্চিত করতে পারেননি। তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অন্তত ১২টি মরদেহ সাগরে ভেসে গেছে।

পশ্চিম সাহারার দাখলা অঞ্চল নিয়ে বিতর্ক থাকলেও মরক্কো এর নিয়ন্ত্রণ করছে। ওই অঞ্চলে সাগরে টহল দিয়ে থাকে মরস্কোর কোস্ট গার্ডরাই।

স্পেনের ক্যানারি দ্বীপ ও আফ্রিকার পশ্চিম উপকূলের মাঝে থাকা আটলান্টিক মহাসাগরের অংশে নৌকাডুবি ও অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর ঘটনা অনেকটা সচরাচর। এ ছাড়া ভূমধ্যসাগরেও প্রায়ই অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবি হয়।

এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলো থেকে দারিদ্র ও সংঘাত এড়াতে ইউরোপে ঝুঁকিপূর্ণ উপায়ে পাড়ি দিতে গিয়েই ঘটছে এসব প্রাণঘাতি দুর্ঘটনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news