IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> প্রথম হোয়াইট হাউস সফরে বেনেত

প্রথম হোয়াইট হাউস সফরে বেনেত

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আলোচনার জন্য মঙ্গলবার ওয়াশিংটন যাচ্ছেন। ইসরাইলের ঘনিষ্ট মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সাথে ‘নতুন করে’ সম্পর্কোন্নয়ন এবং চির শত্রু ইরান বিষয়ে অভিন্ন অবস্থানে পৌঁছানোর আশায় তিনি এ সফরে যাচ্ছেন। খবর এএফপি’র।

গত জুনে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে বেনেত বৃহস্পতিবার বাইডেনের সাথে সাক্ষাত করবেন এবং আমেরিকার এ শীর্ষ ডেমোক্রেটের সাথে সম্পর্কোন্নয়নের চেষ্টা চালাবেন। ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনামলে এ শীর্ষ ডেমোক্রেট নেতা তার বিরাগভাজন ছিলেন। যুক্তরাষ্ট্রের গত নির্বাচনে রিপাবলিকান দলকে এভাবে সরাসরি সমর্থন জানানোয় নেতানিয়াহুকে দায়ী করা হয়।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ইসরাইল বিষয়ক সিনিয়র পলিসি এ্যাডভাইজার স্কট লসানস্কি এএফপি’কে বলেন, ‘বর্তমানে এ দুই দেশের মধ্যে বড় ধরনের লেনদেন দ্বিপাক্ষিক সম্পর্ক সতেজ ও পুন:স্থাপন করছে।’

ওবামা প্রশাসনের মধ্যস্থতায় ইরান ও বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে হওয়া ২০১৫ সালের পরমাণু চুক্তির সরাসরি কঠোর সমালোচনা করার মাধ্যমে নেতানিয়াহু ডেমোক্রেটিক নেতাদের থেকে অনেক দূরে সরে যান। যুক্তরাষ্ট্রের ওই প্রশাসনে বাইডেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ গত জুনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেনের সাথে সাক্ষাতের সময় নতুন পদক্ষেপের ইঙ্গিত দেন।

লাপিদ বলেন, ‘বিগত কয়েক বছর ধরেই ভুল করা হচ্ছিল। ইসরাইলের দ্বিদলীয় অবস্থান ভুল ছিল। আমরা এক সাথে কাজ করে এসব ভুলের নিরসন ঘটাবো।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31