IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> প্রবাস >> লিড নিউজ >> হবু স্ত্রীকে ৬০ কেজি সোনার গহনা উপহার দিলেন যুবক!

হবু স্ত্রীকে ৬০ কেজি সোনার গহনা উপহার দিলেন যুবক!

ধূমকেতু নিউজ ডেস্ক : বিয়েতে হবু স্ত্রীকে ৬০ কেজি সোনার গহনা উপহার দিতে একদম তাক লাগিয়ে দিয়েছেন এই যুবক। বিয়েতে ৬০ কেজি সোনার গহনা পরা ওই কনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের হুবেই প্রদেশের ওই কনের ভারি এসব বিয়েতে আসা অতিথিদের পাশাপাশি নজর কেড়েছে নেটিজেনদেরও।

বিভিন্ন দেশে বিয়েতে সোনার গহনার পরার চল রয়েছে। তবে এতো বেশি গহনা পরে কনের নড়াচড়া করাটাই কষ্টকর হয়ে গিয়েছিল বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

ভাইরাল ছবিতে কনেতে সাদা পোশাক আর হাতে গোলাপের তোড়া হাতে দেখা গেছে। তবে এতো ভারি গহনার কারণে কনের হাঁটতে কষ্ট হওয়ায় বর তাকে সাহায্য করছে বলে দেখা গেছে।

চীনের স্থানীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই যুবক যৌতুক হিসেবে কনেকে ৬০ কেজি সোনার গহনা দিয়েছেন। কনেকে ৬০টি সোনার নেকলেস দেওয়া হয়েছে, যার প্রত্যেকটি প্রায় এক কেজি।

নেকলেস ছাড়াও কনের দুই হাতে বড় দুইটি সোনার চুড়ি পরতে দেখা গেছে। সেগুলোও বরের পরিবারের তরফ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছে।

ওই যুবক ধনী পরিবারের সদস্য বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। চীনের স্থানীয়রা সোনাকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করে। এছাড়া সোনা মর্‌যাদা বাড়ানোর পাশাপাশি খারাপ আত্মার প্রভাব ও দুর্ভাগ্য থেকে মুক্তি দেয় বলে স্থানীয়রা বিশ্বাস করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news