IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান
Home >> বিনোদন >> তারকাদের ডিভোর্স নিয়ে কাদা ছোড়াছুড়ি কেন?

তারকাদের ডিভোর্স নিয়ে কাদা ছোড়াছুড়ি কেন?

ধূমকেতু নিউজ ডেস্ক : ছবি করতে গিয়ে জুটি বেঁধেছে অনেকেই। আবার এর মধ্যে কিছু জুটি হয়েছে অনুরাগীদের কাছে আদর্শ জুটি। তাদের সবকিছুই অনুরাগীদের কাছে অনুকরণীয়। আইকনদের সুখ-দুঃখে অনুরাগীদেরও সুখ-দুঃখ হয় গভীর হৃদয়ের সংযোগের কারণেই। তাই জুটিরাই যখন একে-অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তখন মন ভাঙে হাজার হাজার অনুরাগীর। ২০২১ সালে বিচ্ছেদ তালিকাও অনেক বড়, বহু তারকার নামই রয়েছে এই তালিকায়। আর এই বিষয়েই বাঙালি অভিনেত্রী শ্রীলেখা মিত্র দিয়েছেন কিছু পরামর্শ।

তারকাদের উদ্দেশে তিনি লিখেছেন, তারকারা যেন তাদের ব্যক্তিগত জীবন সকলের সামনে আনা থেকে বিরত থাকেন। সঙ্গে বিচ্ছেদের পর একে-অপরকে দোষ দেওয়া, একে-অপরকে নিন্দাও যেন না করেন সকলের সামনে।

তিনি সোশ্যাল মিডিয়ায় আরো লিখছেন, ‘আমার একটা প্রশ্ন করার আছে তাদের কাছে যারা তারকাদের নিয়ে গসিপ করতে ভালোবাসেন, আমাদের কি সত্যি জীবন এত রঙিন যে আপনারা চর্চা করেন?

মানুষ তারকাদের ব্যাপারে তখনই বেশি কথা বলেন, যখন তাদের ব্রেকআপ বা ডিভোর্স হয়। আর সেটা বেশি হয় যখন তারা একে-অপরের সমালোচনা শুরু করেন। ফলে লোক চর্চা করার বেশি উৎসাহ ও বিষয়বস্তু পেয়ে যান। মানুষ যা ইচ্ছে বলতে শুরু করেন, আর তার ফলে চিপ পাবলিসিটি শুরু হয়ে যায়।’

শ্রীলেখা তার পোস্টে লেখেন তিনি মনে করেন তারকারা নিজেরাই চাইলে এগুলো বন্ধ করতে পারেন। তিনি তার সহকর্মী, তারকা বন্ধুদের অনুরোধ জানান, তারা যেন নিজেদের বিচ্ছেদের খবর এভাবে সকলের সামনে ঘোষণা না করেন। এই ধরনের খবরকে যেন পাবলিক প্রপারটি না বানান।
প্রশ্ন তোলেন, কেন বিচ্ছেদের কথা সবাইকে জানাতে হবে?

সঙ্গ বিচ্ছেদের পর একে অপরকে দোষ দেওয়া নিয়েও লেখেন শ্রীলেখা। একে অপরকে সকলের সামনে খারাপ দেখানোর কি প্রয়োজন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তার মতে, ডিভোর্স হয়ে গেলেও বা ছাড়াছাড়ি হয়ে গেলেও উচিত ভালো ব্যাপারগুলো নিয়ে চর্চা করা। শ্রীলেখা আরও জানান, যেমনটা করে থাকেন তিনি ও তার প্রাক্তন স্বামী। তাদের সেপারেশন হয়ে গেলেও কোনওদিন একে-অপরের নামে খারাপ কথা বলেননি বলেই জানান শ্রীলেখা। সঙ্গে বলেন আর এই কারণেই তার মেয়ে একটি সুস্থ পরিবেশে বড় হয়ে উঠতে পারছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31