IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> বিশ্বসুন্দরী থেকে বলিউড সুপারস্টার : ৪৭ বছরে ঐশ্বরিয়া

বিশ্বসুন্দরী থেকে বলিউড সুপারস্টার : ৪৭ বছরে ঐশ্বরিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বের অন্যতম সুন্দরী নারী বলে খ্যাত ঐশ্বরিয়া রাই। সৌন্দর্যে, অভিনয়ে কয়েক দশক ধরে তিনি মুগ্ধ করে রেখেছেন কোটি দর্শক।

বলিউডের এ সুপারস্টারের আজ ৪৭তম জন্মদিন আজ। ১৯৭৩ সালের আজকের এই দিনে মঙ্গালোরের কর্ণাটকে জন্মগ্রহণ করেন তিনি। তবে মাতৃভাষা তুলু হলেও, হিন্দী, ইংরেজি, মারাঠি এবং তামিল ভাষায় সাবলীলভাবেই কথা বলতে পারেন তিনি।

১৯৯৪ সালে ভারতের প্রতিযোগী হিসেবে ‘মিস ওয়ার্ল্ড’-এ অংশ নিয়ে বিশ্বের সেরা সুন্দরী নির্বাচিত হন ঐশ্বরিয়া রাই বচ্চন।

এরপর ১৯৯৭ সালে ববি দেওলের বিপরীতে ‘অউর পেয়ার হো গায়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। তবে ঐশ্বরিয়া সবার নজর কারেন ১৯৯৯ সালে সঞ্জয় লীলা বানসালী পরিচালিত ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে অভিনয়ের মাধ্যমে। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছিলেন।

২০০২ সালে সঞ্জয় লীলার পরবর্তী ছবি ‘দেবদাস’-এ তিনি পার্বতী চরিত্রে অভিনয় করেন। যার জন্য তিনি দ্বিতীয়বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।

২০০৩ থেকে ২০০৫ সাল ছিলো তার কর্মজীবনের একটু বাজে সময়। এরপর তিনি অভিনয় করেন ব্লকবাস্টার ছবি ‘ধুম ২’ (২০০৬)-তে। এই ছবিটা ছিল তার বলিউডের বৃহত্তম অর্থনৈতিক সাফল্য। পরবর্তী সময় তাকে গুরু (২০০৭) এবং যোধা আকবর (২০০৮) এ অভিনয় করতে দেখা যায়। এই ছবিগুলোতে অভিনয়ের জন্য তিনি সমালোচকদের দ্বারা প্রশংসিতও হন।

এইভাবে রাই ভারতীয় চলচ্চিত্র জগতে তার সমকালীন অভিনেত্রীদের মধ্যে একজন অন্যতম অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

দীর্ঘ ক্যারিয়ারে ঐশ্বরিয়া কাজ করেছেন সালমান খান, শাহরুখ খানসহ সমসাময়িক প্রায় সব নায়কদের বিপরীতে। তবে তিনি কখনোই কাজ করেননি আমির খানের সঙ্গে।

২০০৭ সালে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। তাদের সংসার আলো করে রেখেছেন আরাধ্যা নামে এক কন্যা সন্তান।

বিয়ের পর থেকে পর্দায় নিয়মিত না এলেও দর্শকের কাছে একই রকম জনপ্রিয় ঐশ্বরিয়া।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31