IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> যাদেরকে আউট করে বেশি খুশি হতেন ওমর

যাদেরকে আউট করে বেশি খুশি হতেন ওমর

ধূমকেতু নিউজ ডেস্ক : গত ১৬ অক্টোবর চোখের জলে ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের তারকা পেসার ওমর গুল।

সেদিন ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে তার দল হারলে সেটিই হয় গুলের ক্যারিয়ারের শেষ ম্যাচ। এদিন গার্ড অব অনার দিয়ে এই পাক তারকা পেসারকে বিদায় জানান মাঠের খেলোয়াড়রা।

সম্প্রতি অবসরে যাওয়া এই পাক পেসারের বিশেষ সাক্ষাতকার নিয়েছে পাক প্যাশন ডট নেট।

সেখানে ওমর গুলকে জিজ্ঞাসা করা হয়, ক্যারিয়ারে কোন ব্যাটসম্যানের বিপক্ষে বোলিং করতে বিব্রত হতেন তিনি? বা কোন ব্যাটসম্যানকে আউট করতে পারে বেশি খুশি হতেন?

জবাবে ওমর গুল দুইজন ক্রিকেটারের কথা জানান।

তিনি বলেন, আমার দীর্ঘ ক্যারিয়ারে সব সময় দুইজন ব্যাটসম্যানের বিপক্ষে বল করাকে কঠিন মনে করতাম। আর তারা দুজনেই আমার প্রিয় ব্যাটসম্যান। তারা হলেন – ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। এ দুজন ব্যাটসম্যান ছিলেন বোলারদের শক্ত প্রতিপক্ষ। তাদের আউট করাটা একরকম চ্যালেঞ্জ মনে হয় বোলারদের কাছে। আর মহান আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি যে, আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ারে দুজনকেই আউট করেছি। ব্রায়ান লারাকে আমি ৩বার সাজঘরে ফিরিয়েছিলাম। ২০০৬ সালে লাহোরে আমার ক্যারিয়ারের প্রথম টেস্টেই তাকে আউট করতে পেরেছিলাম। আর পন্টিংয়ের উইকেটও পেয়েছি।

গুল বলেন, ব্রায়ান লারা ছিলেন অসাধারণ ব্যাটসম্যান। ঘরের মাঠে তাকে আউট করাটা সত্যি চমকপ্রদ অনুভূতি। বিষয়টি দীর্ঘদিন মনে করার মতো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31