IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> যে কারণে দিল্লি গেলেই স্ত্রীকে ভাবি ডাকেন শাহরুখ

যে কারণে দিল্লি গেলেই স্ত্রীকে ভাবি ডাকেন শাহরুখ

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতীয় সিনেমার গ্লোবাল আইকন বলিউড বাদশাহ শাহরুখ খান। পর্দায় রোমান্স করতে জুড়ি নেই কিং খানের। যখন যে নায়িকাকেই পান বিপরীতে তার সঙ্গেই রোমান্টিক সংলাপ ও দৃশ্যে বাজিমাত করেন তিনি। বাস্তব জীবনে তার রোমান্সের নায়িকা একজনই। তিনি স্ত্রী গৌরি খান।

১৯৯১ সালে গৌরিকে ভালোবেসে বিয়ে করেছিলেন শাহরুখ। সেই থেকে আজ অবধি কোনো দিন শোনা যায়নি তাদের দাম্পত্য নিয়ে মন্দ খবর। বলিউডের অন্দর মহলে এই দম্পতিকে আইডল মানেন অনেকেই।

কিন্তু মজার তথ্য হলো, বিয়ের এত বছর পরও তিন সন্তানের জননী স্ত্রী গৌরিকে ভাবি বলে সম্বোধন করেন শাহরুখ খান! একটু অবাক হলেও এমনই চমকপ্রদ এক তথ্য জানিয়েছে ভারতীয় কিছু গণমাধ্যম।

তাদের মধ্যে হিন্দুস্তান টাইমস বাংলা তাদের সংবাদে প্রকাশ করেছে, ২০১৬ সালে কপিল শর্মার শো’তে এসে তার অতীত জীবনের এক মজাদার কাহিনি জানিয়েছিলেন শাহরুখ। পাড়ার একদল ডাকাবুকো যুবকের হাতে বেদম মার খেতে হয়েছিল শাহরুখকে। কারণ একটি মেয়েকে নিজের গার্লফ্রেন্ড বলে পরিচয় দিয়েছিলেন তিনি।

শাহরুখ বলেন, ‘আমি গ্রিন পার্কে ছিলাম। আমি একটা নতুন নতুন গার্লফ্রেন্ড বানিয়েছিলাম। মানে ঠিক গার্লফ্রেন্ড হয়, বেচারা মেয়েটা আমার সঙ্গে এমনি একটু ঘুরছিল আর কী! এরপর একদল গুন্ডা টাইপ ছেলে আমার ওপর হামলা করল যখন ওই মেয়েটার সঙ্গে আমি ঘুরছিলাম। একজন আমাকে দাঁড় করাল।

জিজ্ঞাসা করল এটা কে? আমি একটু সেন্ট কলোম্বিয়ান স্কুলে পড়া ছেলে, বললাম আমার গার্লফ্রেন্ড। পাল্টা সেই ছেলেটা বলল গার্লফ্রেন্ড নয়। তোর ভাবি (বৌদি)’।

শাহরুখ প্রায় সাড়ে তিন দশক আগের স্মৃতি রোমন্থন করে বলেন, ‘গার্লফ্রেন্ড শব্দটাও আমি শেষ করিনি আর আগে আমায় বেদম মারতে শুরু করে তারা। একজনের হাতে মাটির ভাঁড় ছিল, সেটা আমার মুখে ছুড়ে মারে। এখনো আমি বউকে নিয়ে দিল্লিতে গেলে, কেউ যদি জিজ্ঞাসা করে এটা কে? আমি বলি ‘মেরি ভাবি হ্যায়’।

যদিও গোটা বিষয়টাই মজারছলে বলেছিলেন শাহরুখ। গত ২৫ অক্টোবর শাহরুখ খান ও গৌরি খান নিজেদের ২৯তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। বলিউডের অন্যতম আদর্শ দম্পতি এই জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের সহকর্মী ও অনুরাগীরা।

বিয়ের বয়স ২৯ হলেও শাহরুখ-গৌরির সম্পর্কের বয়স কিন্তু আরও লম্বা। ১৯৮৪ সাল থেকে একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তারা। সেদিক থেকে দীর্ঘ ৩৬ বছরের পার্টনারশিপ এই জুটির।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31