IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> ১৯ বছরেই বিশ্বসুন্দরী, বাঙালি সুস্মিতার জন্মদিন আজ

১৯ বছরেই বিশ্বসুন্দরী, বাঙালি সুস্মিতার জন্মদিন আজ

ধূমকেতু নিউজ ডেস্ক : ডাকসাইটে সব সুন্দরীদের হারিয়ে ১৯৯৪ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স’ খেতাব অর্জন করেন। এর ফলে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ পান। সবাইকে চমকে দিয়ে মাত্র ১৯ বছর বয়সেই প্রথম ভারতীয় হিসেবে ‘মিস ইউনিভার্স’-এ সেরার মুকুটও জয় করে নিলেন তিনি।

তিনি সুস্মিতা সেন। বাঙালি সুন্দরী-অভিনেত্রী। বাজিমাত করেছেন ভারতীয় শোবিজে। আন্তর্জাতিক আঙ্গিনাতেও তার সাফল্যের আলো ছড়িয়েছে। ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জয় করার পরের বছর বিখ্যাত জেমস বন্ড সিরিজের ‘গোল্ডেন আই’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু কোনো এক অজানা কারণে সেই সিনেমায় অভিনয় করেননি তিনি। এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই। কিন্তু সুস্মিতার ভক্তরা আজও আফসোস করেন, জেমস বন্ডের নায়িকা হিসেবে প্রিয় অভিনেত্রীকে দেখতে না পারার জন্য।

সুন্দরী, গুণি অভিনেত্রী, আত্মবিশ্বাসী, আকর্ষণীয় ব্যক্তিত্বের সুস্মিতা সেনের আজ জন্মদিন। ১৯৭৫ সালের ১৯ নভেম্বর
ভারতের হায়দারাবাদের অন্ধ্র প্রদেশে এক বাঙালি পরিবারে তার জন্ম। তার বাবা সুবীর সেন ভারতীয় বিমানবাহিনীর প্রাক্তন উইং কমান্ডার এবং মা সুভ্রা সেন অলঙ্কার ডিজাইনার এবং দুবাইভিত্তিক একটি দোকানের মালিক। সুস্মিতা নতুন দিল্লীতে বিমান বাহিনীর গোল্ডেন জুবিলী ইন্সিটিউট দিয়ে শিক্ষা জীবনে পা রাখেন।

১৫ বছর বয়স থেকেই শোবিজের সঙ্গে তার পথচলা। প্রথমদিকে র্যাম্পে হেঁটেছেন, অংশ নিতেন নানা রকম ফটোশুটে। ১৯৯৪ সালে এসে তার ভাগ্যটা বদলে গেল। মিস ইউনিভার্স নির্বাচিত হয়ে বলিউডে শুরু হলো সুস্মিতার মজবুত পদচারণা।

১৯৯৬ সালে ‘দাস্তাক’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জীবন শুরু করেন সুস্মিতা সেন। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি। নতুন করে লেগে রইলেন তিনি সাফল্যের আশায়। সাফল্য এলো ‘বিবি নাম্বার ওয়ান’-এ। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া এই সিনেমা দিয়ে ফিল্মফেয়ার সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার ঘরে তোলেন সুস্মিতা। একই বছর মুক্তি পায় তার অভিনীত ‘সির্ফ তুম’। এই সিনেমার জন্যও তিনি একই পুরস্কার পান।

এরপর ২৪ বছরের ক্যারিয়ারে বহুবার সুস্মিতা হতাশ হয়েছেন। তবে কখনোই হাল ছাড়েননি তিনি। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন পরিশ্রম আর মেধায় ভর করে। খুব বেশি সিনেমায় কাজ না করলেও সুস্মিতার নামের পাশে আছে ‘ফিজা’, ‘বাস ইতনা সা খোয়াব’, ‘ম্যায় হু না’, ‘ফিলহাল’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’, ‘আঁখে’র মতো ব্লকবাস্টার সিনেমাগুলো।

আইটেম কন্যা হিসেবেও সুস্মিতার সুনাম রয়েছে। তার অভিনীত ‘মেহবুব মেরে’, ‘দিলবার দিলবার’ গানগুলো নব্বই দশক মাতিয়েছে।

বাঙালি হলেও বাংলা সিনেমায় খুব একটা তার পদচারণা নেই। উইকিপিডিয়া বলছে, সুস্মিতা কাজ করেছেন ‘যদি এমন হতো’ এবং ‘নির্বাক’ নামের দুটি বাংলা সিনেমায়।

সুস্মিতা সেনের নামটি সিঙ্গেল মাদার হিসেবে এই উপমহাদেশে আইকনিক। তিনি ২০০০ সালে রেনি নামের এক মেয়ে শিশু দত্তক নিয়ে ইতিহাস তৈরি করেন। মাত্র ২৫ বছর বয়সে অবিবাহিত নারী হিসেবে শিশু দত্তক নেওয়ায় তার অভিভাবকত্ব নিয়ে প্রশ্ন তুলে সমাজপতিরা। কিন্তু মুম্বাই আদালত সব প্রশ্ন থামিয়ে সুস্মিতার পক্ষে রায় দেয়। যুগান্তকারী সেই রায়ের পর ভারতে সিঙ্গেল মাদার হওয়ার চর্চাটা বেড়েছে মর্যাদার সঙ্গে।

অবশেষে ২০১০ সালের ১৩ জানুয়ারি আলিশা নামে তিন মাস বয়সী আরও মেয়ে শিশু দত্তক নেন সুস্মিতা। বর্তমানে রেনি, আলিশার সঙ্গে বেশ দারুণ কাটছে তার দিনগুলো। সঙ্গে আছেন প্রেমিক রোহমান শল।

বর্তমানে সিনেমায় খুব একটা নিয়মিত নন সুস্মিতা। তবে সম্প্রতি তিনি ওয়েব সিরিজে কাজ করছেন। ওয়েব সিরিজ ‘আরিয়া’র মধ্য দিয়ে রূপালি পর্দায় ফেরেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31