IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> আর দেখা যাবে না আন্ডারটেকারকে, তারকাদের শ্রদ্ধা

আর দেখা যাবে না আন্ডারটেকারকে, তারকাদের শ্রদ্ধা

ধূমকেতু নিউজ ডেস্ক : তিনি ভয়ঙ্কর, তিনি জয়ের নেশায় উন্মাদ। তিনি সুপারস্টার। তিনি কিংবদন্তি। ১৯৯০ সালের ২২ নভেম্বর শুরু করেছিলেন যাত্রা। এর সমাপ্তি ঘোষণা করলেন ২০২০ সালের ২২ নভেম্বর। হ্যাঁ, ৩০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন জনপ্রিয় রেসলার আন্ডারটেকার।

আর কখনোই ভয়ঙ্কর এই রেসলারকে মঞ্চ কাঁপাতে দেখা যাবে না।

জনপ্রিয় এই রেসলারের অবসরে মন খারাপ হয়েছে কোটি ভক্তের। যাদের মাঝে রয়েছেন বলিউডের তারকারাও।

বলিউড তারকা অভিষেক বচ্চন তার এক টুইট বিবৃতিতে বলেন, ‘খুব ছোটবেলা আপনাকে দেখে বিস্মিত হয়েছি। সেই ঘোর যে এখনো কাটেনি। আপনি অসাধারণ। পুরো রেসিং দুনিয়া আপনাকে মিস করবে। আপনি সত্যিই কিংবদন্তি।’

আন্ডারটেকারের বিদায়বেলায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন আরেক জনপ্রিয় রেসলার এবং হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। ‘দ্য রক’খ্যাত এ তারকা এক টুইট বার্তায় বলেন, ‘আজ থেকে ৩০ বছর আগের অসাধারণ একটি অভিষেক হয়েছিল তোমার। আমি ধন্য হয়েছি তোমার সঙ্গে রিং শেয়ার করতে পেরে। ধন্যবাদ কিংবদন্তি।’

মার্কিন সঙ্গীতশিল্পী সারাইয়া তার এক টুইটে লেখেন, ‘আন্ডারটেকার মানেই ছোটবেলা থেকে অন্যরকম ভালোবাসা। আমার পুরো পরিবারই আপনার ভক্ত। আপনি সত্যিই অসাধারণ।’

আরেক তারকা অভিনেতা এবং রেসলার জন সিনা লিখেছেন, ‘তিন দশক ধরে রেসলিংয়ে আধিপত্য দেখিয়েছ তুমি। জানি না এমনটা আর কারও পক্ষে সম্ভব হবে কিনা। সত্যি নিজেকে গর্বিত মনে করছি তোমার সঙ্গে একই রিং শেয়ার করতে পেরে। ভালো থাকবেন কিংবদন্তি।’

প্রসঙ্গত, ১৯৯০ সালের ২২ নভেম্বর সারভাইভর দিয়ে রেসলিং যাত্রা শুরু করেন আন্ডারটেকার। তার ব্যতিক্রমী ব্যক্তিত্ব খুব তাড়াতাড়ি আকৃষ্ট করে সে সময়ের দর্শকদের। তার ঝুলিতে রয়েছে রেসলিংয়ের সবগুলো বড় টাইটেল ও স্বীকৃতি।

এলএ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31