IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> টপ নিউজ >> বিনোদন >> ডিভোর্স, প্রেম ও বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য মধুমিতার

ডিভোর্স, প্রেম ও বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য মধুমিতার

ধূমকেতু নিউজ ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। শুক্রবার তার অভিনীত সিনেমা ‘চিনি ২’ মুক্তি পেয়েছে। সিনেমা মুক্তি পেলেও ওইদিন শহরে নেই তিনি। বর্তমানে অরুণাচলের পাহাড়ে ‘কে প্রথম কাছে ডেকেছি’র শুটিংয়ে ব্যস্ত তিনি। এই ফাঁকেই ব্যক্তিজীবনের ডিভোর্স-প্রেম ও সম্পর্ক নিয়ে কথা বললেন মধুমিতা।

এ অভিনেত্রী বরাবরই ব্যক্তিজীবন নিয়ে আনকাট কথা বলে থাকেন। এদিকে সমাজ আধুনিক হলেও এখনো ডিভোর্স নিয়ে মানুষের মানসিকতা বদলায়নি। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারের সময় ডিভোর্স নিয়ে নিজের মতামত জানান মধুমিতা।

তিনি বলেন, বিয়ে ভেঙেছে মানে মেয়েরেই সব দোষ। দোষী যে কাউকে হতে হবে তার কোনো মানে নেই। বিয়ে ভাঙার পর যদি সেই মেয়েটা আগের থেকে আরও বেশি স্ট্রং ও স্বাধীন হয়, তাহলে তো কোনো কথাই নেই। লোকে ভাবে নিশ্চয় ‘ডাল মে কুছ কালা হ্যায়’। এসব ভেবে বাঁচলে তো ডিপ্রেশনে চলে যাব আমি। আর আমি ডিপ্রেশনে গেলে কেউ বাড়িতে এসে আমাকে ভাত দিয়ে যাবে না। আমাকেই পরিশ্রম করে খেতে হবে।

পড়ালেখা শেষ করে শোবিজে পুরোদমে কাজ শুরু করেন তিনি। ক্যারিয়ারে ‘বোঝে না সে বোঝে না’ টেলিভিশন ধারাবহিকের পাখি, ‘কেয়ার করি না’র জুনি ও ‘কুসুম দোলা’র ইমন চরিত্রে অভিনয় করে খ্যাতি লাভ করেন।

তিনি ২০১৫ সালে নির্মাতা, প্রযোজন ও অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেন। কিন্তু তাদের সেই বিয়ে বেশিদিন টিকেনি। ২০১৯ সালে বিচ্ছেদ হয় এই তারকা দম্পতির। বিয়ে ভাঙার পর এখনো প্রেমে বিশ্বাস করেন কিনা এই অভিনেত্রী, জানতে চাওয়া হলে তিনি বলেন, প্রেমে বিশ্বাস আছে কিনা জানি না। আমি বিশ্বাস-অবিশ্বাস নিয়ে কিছু বলতে পারব না। কেননা, আমি ওসব নিয়ে একদমই ভাবছি না।

মধুমিতা বলেন, আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভাবার কোনো সময় নেই। ভবিষ্যতে যদি জীবন আমার জন্য কিছু ভেবে থাকে তাহলে অবশ্যই হবে (সম্পর্ক)। আর না হলেও কোনো ক্ষতি নেই। আমার কাছে জীবনের জন্য সম্পর্কটা আবশ্যক বিষয় নয়।

এদিকে এ অভিনেত্রীকে ব্যক্তিজীবন নিয়ে সোশ্যালে অনেকবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে। সেসব কিভাবে মোকাবিলা করেছেন জানতে চাইলে বলেন, ট্রোলিং আমাকে অনেক বেশি স্ট্রং করেছে। এ জন্য ট্রোলড হওয়া নিয়ে এখন ভাবি না। একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসা। একটা মানুষের ১০টা রিলেশনশিপ ভাঙতে পারে, অথচ একটা বিয়ে ভাঙলেই মেয়েটা চরিত্রহীন। তখন তাকে নিয়ে প্রশ্ন উঠে।

অভিনেত্রী বলেন, আমার সঙ্গে এটা অনেক দিন ধরেই ঘটছে। আমি শাড়ি পরে ছবি তুললে তা লোক দেখানো, আবার সাহসী পোশাকে ছবি তুললে হয়ে যাব নির্লজ্জ। এ ক্ষেত্রে আমি বাবা-ছেলে-গাধার গল্প মনে করে নেই। আসলে মানুষের কথা শুনে নিজের লাইফস্টাইল পরিবর্তন করতে গেলে বাঁচাই যাবে না। আমি ওসব একদমই কেয়ার করি না। আমার পরিচত মহলের মানুষ আমাকে সম্মান করলেই হবে। সূত্র হিন্দুস্তান টাইমস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31