IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাগরে ট্রলার ডুবী, উদ্ধার ৮, নিখোঁজ ৫জনপুঠিয়ায় বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যুসিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’’শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলন
Home >> বিনোদন >> দ্বিতীয় দিনও আদালতে যাননি শাকিব

দ্বিতীয় দিনও আদালতে যাননি শাকিব

sakib-khan

ধূমকেতু নিউজ ডেস্ক : অসুস্থতার কারণে তার বিরুদ্ধে করা ১ লাখ অস্ট্রেলিয়ান ডলার চাঁদা দাবি এবং হত্যার হুমকি মামলায় প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে সাক্ষ্য দিতে দ্বিতীয় দিনও আদালতে উপস্থিত হননি সুপারস্টার চিত্রনায়ক শাকিব খান।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা হাফসা ঝুমা আদালতে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল।

এ দিন জ্বরে আক্রান্ত থাকায় শাকিব খান আদালতে উপস্থিত হতে পারেনি বলে সময়ের আবেদন করেন তার আইনজীবী খায়রুল হাসান। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী বছরের ১৫ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন।

এর আগে গত ৯ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়ে আদালতে সাক্ষ্য দিতে যাননি শাকিব খান। আদালতে দেওয়া সময়ের আবেদনে আইনজীবীর মাধ্যমে এ কারণ উল্লেখ করেন তিনি। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আজকের দিন পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য করেন।

এর আগে গত ৫ জুলাই ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সৈয়েদা হাফসা ঝুমা আসামি রহমতের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ৯ আগস্ট দিন ধার্য করেন।

ওইদিন অভিযোগ গঠনের সময় রহমত উল্লাহ নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন। এছাড়া আদালতের অনুমতি ছাড়া আসামি রহমত উল্লাহর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন শাকিবের আইনজীবী। আদালত আবেদনটি মঞ্জুর করেন। এর ফলে আদালতের অনুমতি ছাড়া রহমত উল্লাহ বিদেশ যেতে পারবেন না।

গত ২৬ এপ্রিল এই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান রহমত উল্লাহ। ওই দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। এরপর মামলাটি পরবর্তী বিচারের জন্য মহানগর দায়রা আদালতে বদলি করা হয়। এরপর গত ০৫ জুলাই এই আদালত আসামি রহমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

গত ২৩ মার্চ দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে শাকিব খান বাদী হয়ে রহমত উল্লাহর নামে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে আসামিকে ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেন।

এছাড়া গত ২৭ মার্চ টেলিভিশনে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়ায় অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে চিত্রনায়ক শাকিব খান আরও একটি মামলা করেন। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াতের আদালতে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলেন রহমত উল্লাহ। তবে শাকিব খান দাবি করেন, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুণ্ণ ও চাঁদা দাবি করছেন এই প্রযোজক। সেই অভিযোগেই এই মামলা দায়ের করেন শাকিব।

গত ১৩ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে রহমত উল্লাহ বাদী হয়ে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে মানহানির অভিযোগে একটি মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031