IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> বিনোদন >> টপ নিউজ >> ভাষাজ্ঞান নিয়ে কটাক্ষের মুখে কিয়ারা আদবানি

ভাষাজ্ঞান নিয়ে কটাক্ষের মুখে কিয়ারা আদবানি

ধূমকেতু নিউজ ডেস্ক : সেলেব্রিটি মানেই সবজান্তা বিষয়টি মোটেও এমন নয়। কিন্তু টেলিভিশন বা সামাজিক মাধ্যমে তারকাদের পান থেকে চুন খসলেই হইচই কাণ্ড শুরু হয়ে যায়। সাধারণ জ্ঞান না থাকার জন্য, অনেক সময়ই ট্রোলের মুখে পড়েন তারকারা। এই তালিকায় একদম উপরেই রয়েছেন আলিয়া ভাট। এবার বলিউডের অপর আলিয়া পড়লেন রোষের মুখ।

এবার বলিউডের অন্য আলিয়ার আরও এক পুরনো ভিডিও ভাইরাল, যা নিয়ে তোলপাড় নেটদুনিয়ায়।

একথা অনেকেই জানেন, যে কিয়ারা আদবানির আসল নাম আলিয়া। অভিনয় জগতে নিজের পরিচিত তৈরি করতে নাম বদলেছেন সুন্দরী। ২০১৯ সালের এক পুরানো সাক্ষাত্কারের জন্য ট্রোল হচ্ছেন সিদ্ধার্থ ঘরণী, যেখানে দক্ষিণ ভারতীয় রাজ্য এবং ভাষার নাম বলতে গিয়ে হোঁচট খান অভিনেত্রী। অথচ বলিউডের পাশাপাশি সাউথের ছবিতেও চুটিয়ে কাজ করেছেন কিয়ারা।

২০১৯ সালে তেলুগু অ্যাকশন চলচ্চিত্র বিনয় বিধেয়া রামার প্রচারের সময়, কিয়ারা এবং রাম চরণ রানা দাগ্গুবাতির টক শোতে উপস্থিত হয়েছিলেন। আড্ডার ফাঁকে, রানা কিয়ারাকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি দক্ষিণের রাজ্য নাম এবং ভাষা জানেন কিনা।

ইতিবাচক উত্তর দেওয়ায়, কো-স্টার রাম চরণ কিয়ারাকে সেগুলোর নাম বলতে প্ররোচিত করেন। তখন কিয়ারা আত্মবিশ্বাসের সঙ্গে তেলেঙ্গানা এবং কর্ণাটক বলেছিলেন, তবে অন্ধ্র প্রদেশ নামটি আমতা আমতা করে বলেন। এরপর রানা বলেন, তামিল ভাষীরা কোন রাজ্যের? চটজলদি তামিলনাড়ু রাজ্যের নাম বলে দেন কিয়ারা। কিন্তু মালয়ালাম ভাষা কোন রাজ্যের জানতে চাইলে কিয়ারা ক্লিনবোল্ড হয়ে যান। সেই নিয়ে হাসাহাসি শুরু করেন রানা ও রাম চরণ। তারা জানিয়ে দেন কেরলা রাজ্যের ভাষা মালায়ালাম।

এই রেডিট থ্রেডে এই ভিডিও ঘিরে সমালোচনার ঝড়। একজন লেখেন, সুন্দরী মানেই তার আইকিউও ভালো এমনটা নয়। আরেকজন লেখন, এরা ভারতীয়? দেশের রাজ্য এবং তাদের ভাষা জানে না! লজ্জাজনক।

অন্য এক নেটিজেন দাবি করেছেন, কিয়ারার আসল নাম আলিয়া, সুতরাং আপনি এর থেকে বেশি কী আশা করেন?

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31