IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> বিনোদন >> টপ নিউজ >> অল্প বয়সে ডিভোর্স,বাল্যবন্ধুর প্রেমে মধুমিতা

অল্প বয়সে ডিভোর্স,বাল্যবন্ধুর প্রেমে মধুমিতা

ধূমকেতু নিউজ ডেস্ক : নতুন করে প্রেমে পড়েছেন ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার। অতীতের তিক্ত অভিজ্ঞতা কাটিয়ে এবার জীবনটা নতুন করে গুছিয়ে নিতে চাইছেন তিনি। দুর্গাপূজার সময়েই নতুন প্রেমিকের সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দেন মধুমিতা। সুপুরুষ দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে পূজার মধ্যেই ছবি শেয়ার করেছিলেন তিনি। সম্প্রতি জানিয়েছেন ভবিষ্যৎ পরিকল্পনাও। কিন্তু তাদের পরিচয় হল কীভাবে?

এক সাক্ষাৎকারে মধুমিতা জানিয়েছেন, তারা আসলে ছোটবেলার বন্ধু। মাঝে অবশ্য দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না তাদের। এরপর হঠাৎ করেই আবার যোগাযোগ হয় দুজনের। আর দেখা হওয়ার পর ছোটবেলার বন্ধুর প্রেমেই পড়েছেন মধুমিতা। দেবমাল্যর দিক থেকে চোখই সরাতে পারছেন না তিনি।

যদিও প্রেমিকের নাম প্রকাশ্যে আনলেও তিনি কী করেন বা কোথায় থাকেন তা নিয়ে রহস্য রেখেছেন মধুমিতা। জানিয়েছেন, দেবমাল্য যেহেতু ইন্ডাস্ট্রির কেউ নয়, তাই এভাবে চর্চায় আসতে চান না। একটু আড়াল রাখতেই এই সিদ্ধান্ত।

মাত্র ১৮ বছর বয়সে মধুমিতা বিয়ে করেছিলেন সৌরভ চক্রবর্তীকে। ২০১৫ সালে ‘বোঝে না সে বোঝে না’ চলাকালীনই প্রেমিক সৌরভ চক্রবর্তীর সঙ্গে চুপচাপ আইনি বিয়ে সারেন তিনি। এরপর ২০১৯ সালে তাদের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসে।

যদিও সম্পর্ক ভাঙার পরেও একে-অপরকে নিয়ে কোনো কটু মন্তব্য করেননি এই জুটি। তবে অল্প বয়সেই বিয়ে করা নিয়ে আক্ষেপ শোনা গিয়েছিল মধুমিতার কণ্ঠে।

অভিনেত্রী বলেন, খুব অল্প বয়সে বিয়েটা করে ফেলার একটা আফসোস তো রয়েছেই। যদি আমি তাড়াহুড়ো করে তখন বিয়েটা না করতাম তবে ক্যারিয়ারে আরও বেশি করে ফোকাস করতে পারতাম।

দেবমাল্যর সঙ্গে প্রেম নতুন শুরু হলেও, ভবিষ্যৎ নিয়ে ভাবছেন এখন থেকেই। স্পষ্ট করলেন অভিনেত্রী বলেন, আমরা পরবর্তী অধ্যায়ের জন্য তৈরি হচ্ছি। জানালেন পরের বছর, অর্থাৎ ২০২৫ সালেই হয়তো সুখবরটা ভাগ করে নেবেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31