IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
Home >> বিনোদন >> টপ নিউজ >> অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ মিলল বাসায়

অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ মিলল বাসায়

ধূমকেতু নিউজ ডেস্ক : অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান, তার স্ত্রী বেটসি আরাকাওয়া এবং তাদের কুকুরকে নিউ মেক্সিকোর সান্তা ফেতে তাদের নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে।

ছয় দশকেরও অধিক সময়ের অভিনয় জীবনে হ্যাকম্যান দুটি একাডেমি পুরস্কার, দুটি বাফটা, চারটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেন।

নিউ মেক্সিকোর সান্তা ফে কাউন্টি শেরিফ এক বিবৃতিতে বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে জিন হ্যাকম্যান ও তার স্ত্রীকে বুধবার বিকেলে সানসেট ট্রেইলে তাদের বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে।’ তিনি বলেন, ‘এই বিষয়ে তদন্ত চলছে।’

হ্যাকম্যানের বয়স ছিল ৯৫ বছর এবং তার স্ত্রীর বয়স ছিল ৬৩ বছর।

উইলিয়াম ফ্রিডকিন পরিচালিত ১৯৭১ সালের থ্রিলার দ্য ফ্রেঞ্চ কানেকশন-এ জিমি ‘পপাই’ ডয়েল চরিত্রে অভিনয় করে এবং ১৯৯২ সালে ক্লিন্ট ইস্টউডের পশ্চিমা চলচ্চিত্র আনফরগিভেনে লিটল বিল ড্যাগেট চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার অস্কার জেতেন হ্যাকম্যান।

তার অন্যান্য অস্কার-মনোনীত চরিত্রগুলো হলো- ১৯৬৭ সালের চলচ্চিত্রে বনি অ্যান্ড ক্লাইড – এ বাক ব্যারো চরিত্র, ১৯৭০ সালের আই নেভার স্যাং ফর মাই ফাদার ছবিতে তার চরিত্র এবং ১৯৮৮ সালের মিসিসিপি বার্নিং-এ এজেন্ট চরিত্র।

সান্তা ফে কাউন্টির শেরিফ আদান মেন্ডোজা বুধবার মধ্যরাতের পর স্থানীয় গণমাধ্যমকে জানান, ‘ওই দম্পতি ও তাদের কুকুর মারা গেছেন।’

বিখ্যাত অভিনেতা হ্যাকম্যান ১৯৭০ ও ১৯৮০-এর দশকে সুপারম্যান চলচ্চিত্রে লেক্স লুথারসহ শতাধিক চরিত্রে অভিনয় করেছেন।

তিনি হিট চলচ্চিত্র ‘রানওয়ে জুরি’ এবং ফ্রান্সিস ফোর্ড কোপালার ‘দ্য কনভারসেশন’-এর পাশাপাশি ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য রয়্যাল টেনেনবামস’-এও অভিনয় করেছিলেন।

২০০৪ সালে ‘ওয়েলকাম টু মুজপোর্ট’ চলচ্চিত্রে মনরো কোল চরিত্রে তাকে সর্বশেষ বড় পর্দায় দেখা যায়।

১৯৩০ সালে ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করা হ্যাকম্যান ১৬ বছর বয়সে তার বয়স লুকিয়ে সেনাবাহিনীতে যোগ দেন এবং সাড়ে চার বছর চাকরি করেন।

সেনাবাহিনীর চাকরি শেষে কিছুদিন নিউ ইয়র্কে বসবাস করেন তিনি। এরপরই তিনি অভিনয় করার সিদ্ধান্ত নেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31