IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> ধর্ম অবমাননার অভিযোগে সরিয়ে নেয়া হল ‘কমান্ডো’র টিজার

ধর্ম অবমাননার অভিযোগে সরিয়ে নেয়া হল ‘কমান্ডো’র টিজার

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশি নতুন চলচ্চিত্র ‘কমান্ডো’ সিনেমায় অভিনয় করছেন কলকাতার দেব। সম্প্রতি সিনেমাটির একটি টিজার স্যোশাল মিডিয়ায় প্রকাশ করেন দেব। এরপর ধর্ম অবমাননা হয়েছে অভিযোগ তোলে শুরু হয় এ নিয়ে বিতর্ক। একজন মসজিদের ইমামও এ নিয়ে টিজারটির সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেন।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয় নির্মাণাধীন সিনেমা ‘কমান্ডো’র টিজার। কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব গত ২৫শে ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘কমান্ডো’র টিজারটি প্রকাশ করে।

মসজিদের ইমাম আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে টিজারের তিনটি স্ক্রিন শট দিয়ে লেখেন ‘‘১ম ছবিটি দেখুন। কালেমা খচিত পতাকা, পতাকার নীচের অংশে AK-47 এর সিম্বল। পতাকার পেছন থেকে অস্ত্র হাতে বেরিয়ে আসছে কথিত সন্ত্রাসীরা। ২য় ছবিটিতে দেখুন। চার দিকে আরবি লেখা। টিজারের এই অংশে দেখানো হচ্ছে কথিত সন্ত্রাসীরা সুন্নাতি পোষাক পড়ে “নারায়ে তাকবির” “আল্লাহু আকবর” স্লোগান দিচ্ছে’’।

তিনি আরো লেখেন ‘এই মুভিতে দেখাবে ইসলামি জঙ্গিবাদ দমনে নায়ক দেব এসে হাজির হয়েছে। আর জঙ্গিদের সিম্বল হিসাবে কালিমা খচিত পতাকা ব্যবহার করা হয়েছে। এখানে সুস্পষ্টভাবে ইসলামকে ডিমোনাইজ করা হচ্ছে। ভিলেন বানিয়েছে ইসলামকে। যা ইচ্ছাকৃত ইসলাম বিদ্বেষ’।

তিনি প্রশ্ন রাখেন ‘ইসলাম কখনো জঙ্গী ধর্ম নয়, একই সাথে ধর্মের নামে কেবল ইসলামেই উগ্রতা আর জঙ্গীবাদ আছে এমন নয়, সব ধর্মেই আছে, তাহলে মুভিতে কেনো ইসলাম আর কলেমার পতাকারই শুধু ব্যাবহার?’

সিনেমার টিজার নিয়ে প্রশ্ন ওঠার পর এর প্রযোজক সেলিম খান গণমাধ্যমকে বলেন, ‘যখনই টিজারটি নিয়ে বিতর্ক শুরু হয় তখনই টিজারটি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছি’।

তিনি বলেন ‘আমি নিজে একজন মুসলমান, ইসলাম ধর্মকে অবমাননা করার দুঃসাহস আমার নেই। জঙ্গিবাদ সরকার কীভাবে দমন করছে সেটাই সিনেমায় দেখানো হয়েছে। টিজারটি কলকাতা থেকে সিনেমার অভিনেতা দেব, তিনি আপলোড করেন। আমি তাকে জানাই এটা নিয়ে আমার দেশে সমস্যা হচ্ছে, তিনি টিজারটা সরিয়ে ফেলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31