IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> নিজের কষ্টগুলোকেও সিনেমায় কাজে লাগালেন জোলি

নিজের কষ্টগুলোকেও সিনেমায় কাজে লাগালেন জোলি

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। অনেক আগে থেকেই তিনি স্তন ক্যানসারে আক্রান্ত। এবার সেই অসুখের কষ্টের অভিজ্ঞতাকে কাজে লাগালেন তিনি সিনেমার অভিনয়ে। ‘কুটিউর’ নামের সিনেমায় তাকে স্তন ক্যানসারে আক্রান্ত একজন সিনেমার পরিচালকের চরিত্রে অভিনয় করেছেন। সেই ছবির শিল্পী হিসেবে তিনি স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছেন।

সেখানে তিনি ফরাসি পরিচালক এলিস উইনোকুরের নতুন সিনেমা ‘কুটিউর’ প্রধান প্রতিযোগিতা বিভাগে প্রতিনিধিত্ব করবেন। এই আয়োজন ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

ছবিটিতে অভিনয় করেছেন জোলি। তার সঙ্গে সিনেমার প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন লুই গারেল ও গারান্স মারিলিয়ের।

‘কুটিউর’ সিনেমাটি প্রথম বিশ্বমঞ্চে প্রদর্শিত হয়েছিল টরন্টো চলচ্চিত্র উৎসবে। সিনেমাটি ফ্রান্সের প্যারিস ফ্যাশন উইককে কেন্দ্র করে নির্মিত হয়েছে।

এতে অ্যাঞ্জেলিনা জোলি অভিনয় করেছেন ম্যাক্সিন ওয়াকার চরিত্রে। এটি হিপ ইন্ডি হরর চলচ্চিত্রের পরিচালক চরিত্র। ফ্যাশন উইক চলাকালীন তিনি জানতে পারেন যে তার স্তন ক্যান্সার রয়েছে। জোলি তার পারিবারিক ক্যান্সারের ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে এই চরিত্রে অত্যন্ত জীবন্ত ও সংবেদনশীল অভিনয় করেছেন।

বিশেষজ্ঞরা বলেন, ‘জোলি এই চরিত্রে যে ভয়, কষ্ট ও দুঃসাহস দেখিয়েছেন, তা দর্শককে গভীরভাবে স্পর্শ করবে। এটি তার ফরাসি ভাষায় প্রথম অভিনয়। সবাই মুগ্ধ হবেন।’

সিনেমাটি হানওয়ে প্রযোজনা সংস্থা বিক্রি করছে। উত্তর আমেরিকার অধিকার ইউটিএ ইন্ডিপেনডেন্ট ফিল্ম গ্রুপ দেখবে। ইতোমধ্যে ভারত ও পাকিস্তান, ইতালি, স্পেন ও লাতিন আমেরিকার জন্য প্রাক-বিক্রয় নিশ্চিত হয়েছে। ফ্রান্সে সিনেমাটি বিতরণ করবে পাঠে প্রযোজনা সংস্থা।

উৎসবে আরও উপস্থিত থাকবেন জেনিফার লরেন্স। তিনি সান সেবাস্তিয়ানের সর্বোচ্চ সম্মান ডোনোস্তিয়া অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। এছাড়া কলিন ফারেল, ম্যাট ডিলনসহ আরও অনেক আন্তর্জাতিক অভিনেতা ও পরিচালক উপস্থিত থাকবেন। তারা বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন ও পুরস্কার গ্রহণ করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31