IMG-LOGO

সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিক্ষা নিয়ে কোন গাফিলতি বরদাস্ত করা হবেনা: এমপি মিলননিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদাননিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নটেকনাফে আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক, আটক-৩বাগমারার শুভডাঙ্গাবাসীর সমস্যার কথা শুনতে পুরো ইউনিয়ন ঘুরলেন এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহীতে পেস্টিসাইড ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি মাহফুজ, সম্পাদক মজিবুরডেঙ্গু প্রতিরোধে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে মশারি বিতরণ ও আলোচনা সভাচাঁয়না বাঁধে চাইনিজ রেস্টুরেন্ট ও কেকের কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানামান্দায় আইওরপাড়া উচ্চবিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনহাম উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যুভারতে বিমান মহড়ায় বাংলাদেশসহ ৯ দেশ, অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানমহাদেবপুরে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের৩ তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনইসলামিয়া সরকারি কলেজের খেলার মাঠ উন্নয়ন ও অভিযাত্রী সংসদের ভবণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন‘বিশ্ব ব্যবস্থায় রূপান্তর নয় ভাঙন চলছে’জেলা পরিষদ প্রশাসকে সম্মাননা স্মারক প্রদান
Home >> বিনোদন >> ‘মাস্তি’ ফিরছে পর্দায়

‘মাস্তি’ ফিরছে পর্দায়

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় প্রাপ্তবয়স্ক কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘মাস্তি’ ফিরছে পর্দায়। সিনেমাটির চতুর্থ কিস্তি মুক্তি পেতে যাচ্ছে। মিলাপ জাভেরি পরিচালিত জনপ্রিয় কমেডি সিরিজের চতুর্থ কিস্তির ফার্স্ট লুক টিজার প্রকাশ হয়েছে। এ ছবি দিয়ে দীর্ঘদিন পর কমেডি নিয়ে একসঙ্গে ফিরছেন রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় এবং আফতাব শিবদাসান।

গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে টিজারটি। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। হাস্যরস ও মজার মুহূর্তে দর্শকদের মুগ্ধ করেছেন তিন অভিনেতা। টিজারের দৈর্ঘ্য ১ মিনিট ২৪ সেকেন্ড।

এতে দর্শকরা দেখতে পান রিতেশ, বিবেক ও আফতাবের হাস্যরসের মিশ্রণ, বিশেষ করে বিবেকের একটি সংলাপ যা দর্শককে ফেটে হেসে তোলে। এছাড়া এলনাজ নুরুজি, রুহি সিং, নাটালিয়া জানোসজেক ও শ্রেয়া শর্মার অভিনয় টিজারটিকে আরো আকর্ষণীয় করেছে।

টিজার প্রকাশের পর সামজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা তাদের উন্মাদনা জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘মাস্তি ৪’ ছবির টিজার সম্পূর্ণ মজার, দর্শকরা পুরোপুরি ফ্যান্টাস্টিক হাসি উপভোগ করবে।

আরেকজন মন্তব্য করেছেন, ‘বছরের সবচেয়ে ক্রেজি কমব্যাক!’ একজন ভক্ত লিখেছেন, ‘প্রতীকী ত্রয়ী ফিরে এসেছে।’ এ বছরের নভেম্বরের ২১ তারিখ থেকে ভারতের সিনেমা হলগুলোতে মুক্তি পাচ্ছে ‘মাস্তি ৪’।

প্রসঙ্গত, মাস্তি’ সিরিজের আগের পর্বগুলোর কমেডি বজায় রেখে এবার গল্পে নতুন মোড় এনেছে। এবার নারী চরিত্রদেরও অ্যাডাল্ট রিলেশনশিপের অংশ হিসেবে দেখানো হয়েছে। এই ত্রয়ীর পাশাপাশি সিনেমায় আরো আছেন আরশাদ ওয়ারসি, জেনেলিয়া ডি’সোজা, নারগিস ফাখরি, তুষার কাপুর, শাহাদ রন্ধাভা, এলনাজ নুরুজি এবং রুহি সিং। সিনেমার শুটিং হয়েছে যুক্তরাজ্যে ৪০ দিনের বেশি সময় ধরে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031