IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> ‘রঘু ডাকাত’র জন্য পূজা দিলেন দেব

‘রঘু ডাকাত’র জন্য পূজা দিলেন দেব

ধূমকেতু নিউজ ডেস্ক : ‘রঘু ডাকাত’ সিনেমার সাফল্য কামনায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি কালিমন্দিরে পূজা দিলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব, সঙ্গে ছিলেন অভিনেত্রী ইধিকা পাল। ‘ধূমকেতু’ সিনেমার সময়ও অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রীকে নিয়ে নৈহাটির এই কালীবাড়িতে পূজা দিতে এসেছিলেন তারা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নৈহাটি কালি মন্দিরের সামনে দেবকে দেখতে উপছে পড়ছে তার অসংখ্য ভক্ত। পূজার শেষে ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান দেব।

পূজা দিয়ে আপ্লুত হয়ে দেব বলেন, ‘আমি “রঘু ডাকাত” নিয়ে আশাবাদী। “ধূমকেতু”র সময়ও শুভশ্রীকে নিয়ে নৈহাটি বড় মা’র কাছে পূজা দিতে এসেছিলাম। বড় মা’র আমার উপর আশীর্বাদ রয়েছে। তাই বারবার এখানে আসি। বাঙালিয়ানায় আর বাংলা ছবিকে ভারতের বিভিন্ন স্থানে তুলে ধরতে তার সাফল্য কামনায় কালিবাড়িতে পূজা দিতে আসা।’

দেব আরও বলেন, ‘যেভাবে চারদিকে প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধ অশান্তি হচ্ছে তা যেন বন্ধ হয়। কলকাতায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা যাতে দ্রুত ঠিক হয়ে যায় সেই প্রার্থনা করেছি মা’র কাছে। এই পূজাতে মানুষ যখন “রঘু ডাকাত” দেখতে যাবে সিনেমা হলে সেই সময় তারা সিনেমা দেখে যাতে আনন্দ উপভোগ করতে পারে সেই আনন্দ দেওয়াটাই হচ্ছে আমার কাজ।’

এরপরে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আরও বেশি করে বাংলা সিনেমা বানানোর কোথাও জানান দেব। সেই সঙ্গে মানুষকে ঠিক এভাবেই আনন্দ দিতে থাকবেন তিনি।

এছাড়াও দেব তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক কুনাল ঘোষের সোশ্যাল মিডিয়ায় সিনেমা নিয়ে পোস্ট করার কথা জানতে চাইলে হাসতে হাসতে দেব বলেন, ‘তিনি আমার অত্যন্ত কাছের ব্যক্তি এবং গুরুজন। তিনি কি মন্তব্য করেছেন না করেছেন সেটা নিয়ে তেমন কিছু ভাবছি না। তবে বন্ধু হতে যেমন যোগ্যতার প্রয়োজন শত্রু হতেও ঠিক একইভাবে যোগ্যতার প্রয়োজন হয়। এরা যা করছে সেটা করতে দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এবং আমার কাজ আমি নিজেই করব।’

এরপর দেবের সিনেমার তালিকায় রয়েছে ‘রক্তবীজ-২’ দেবী চৌধুরানীর মতো সিনেমা। ‘রঘু ডাকাত’ সিনেমাটি প্রযোজনা করেছেন শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি ও দেব অধিকারী এবং পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেব, অনির্বাণ ভট্টাচার্য, অভিনেত্রীর ভূমিকায় দেখা যাবে ইধিকা পালকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31