IMG-LOGO

সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিক্ষা নিয়ে কোন গাফিলতি বরদাস্ত করা হবেনা: এমপি মিলননিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদাননিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নটেকনাফে আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক, আটক-৩বাগমারার শুভডাঙ্গাবাসীর সমস্যার কথা শুনতে পুরো ইউনিয়ন ঘুরলেন এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহীতে পেস্টিসাইড ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি মাহফুজ, সম্পাদক মজিবুরডেঙ্গু প্রতিরোধে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে মশারি বিতরণ ও আলোচনা সভাচাঁয়না বাঁধে চাইনিজ রেস্টুরেন্ট ও কেকের কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানামান্দায় আইওরপাড়া উচ্চবিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনহাম উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যুভারতে বিমান মহড়ায় বাংলাদেশসহ ৯ দেশ, অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানমহাদেবপুরে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের৩ তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনইসলামিয়া সরকারি কলেজের খেলার মাঠ উন্নয়ন ও অভিযাত্রী সংসদের ভবণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন‘বিশ্ব ব্যবস্থায় রূপান্তর নয় ভাঙন চলছে’জেলা পরিষদ প্রশাসকে সম্মাননা স্মারক প্রদান
Home >> বিনোদন >> কনসার্ট করতে ঢাকায় আসছেন পাকিস্তানি গায়ক

কনসার্ট করতে ঢাকায় আসছেন পাকিস্তানি গায়ক

ধূমকেতু নিউজ ডেস্ক : দীর্ঘ ছয় বছর পর কনসার্ট করতে ঢাকায় আসছেন পাকিস্তানি গায়ক আলী আজমত। এবারই প্রথমবারের মতো একক কনসার্টে গান শোনাবেন জনপ্রিয় এই রক সংগীতশিল্পী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দর্শকভরা মঞ্চের একটি ছবি পোস্ট করে আলী আজমত নিজেই জানিয়েছেন এই তথ্য। সেখানে তিনি লিখেছেন, ‘হ্যালো বাংলাদেশ। অবশেষে! আশা করি তোমাদের সবার সাথে দেখা হবে।’

এটি তার তৃতীয় ঢাকা সফর। সর্বশেষ ২০১৯ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টে গান করেছিলেন ‘জুনুন’ ব্যান্ডের এই তারকা। তবে আসন্ন কনসার্টের তারিখ, স্থান ও আয়োজকদের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামে আয়োজিত হতে যাচ্ছে এই একক কনসার্ট।

আলী আজমত মূলত পাকিস্তানের কিংবদন্তি রক ব্যান্ড ‘জুনুন’-এর ভোকালিস্ট হিসেবে খ্যাতি পান। ১৯৯১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ব্যান্ডটির হয়ে গান করেন তিনি। পরে ২০০৬ সালে নিজের নতুন ব্যান্ড ‘সোশ্যাল সার্কাস’ গড়ে তোলেন।

তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘সায়োনি’, ‘দিওয়ানা’, ‘তেরে লিয়ে’, ‘মাওলা’, ‘ইয়ে জিসম’, ‘রঙিলা’, ‘খুদি কো কর বুলন্দ’, ‘জিন্দা’সহ অসংখ্য হিট গান। শুধু গায়ক হিসেবেই নয়, অভিনয়শিল্পী হিসেবেও পাকিস্তান ও বলিউডে সমান জনপ্রিয় তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031