IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> নতুন চমক দিতে তৈরি ‘অ্যানিমেল’ সিনেমার তৃপ্তি

নতুন চমক দিতে তৈরি ‘অ্যানিমেল’ সিনেমার তৃপ্তি

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউডপ্রেমীদের জন্য আসছে বড় চমক। হিন্দি সিনেমার নতুন প্রজন্মের জনপ্রিয় তারকা ‘অ্যানিমেল’খ্যাত তৃপ্তি দিমরি এবার বড়পর্দায় ফুটিয়ে তুলতে যাচ্ছেন কিংবদন্তি নায়িকা পারভীন ববিকে। খবরটি বেশ অনেকদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে। তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকেই শুরু হবে এই জীবনীভিত্তিক সিরিজের শুটিং। কাজ শুরু করতে তৈরি তৃপ্তি।

এটি পরিচালনার দায়িত্বে থাকছেন ‘মার্গারিটা উইথ আ স্ট্র’ খ্যাত নির্মাতা শোনালি বোস। নেটফ্লিক্সে মুক্তি পেতে যাওয়া এই সীমিত পর্বের সিরিজের প্রযোজনা করবেন স্নেহা রাজানি। বর্তমানে চলছে প্রি-প্রোডাকশনের কাজ। মার্চ থেকেই ক্যামেরার সামনে দাঁড়াবেন তৃপ্তি।

অন্যদিকে, তৃপ্তি দিমরি সম্প্রতি আলোচনায় রয়েছেন একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের জন্য। এবার কিংবদন্তি পারভীন ববির জটিল অথচ বর্ণময় জীবনকে রূপালি পর্দায় ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছেন তিনি।

সিনেজগতের অনেকে মনে করছেন, এই চরিত্রে অভিনয় করে তৃপ্তি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারেন। দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাকে পারভীন ববির রূপে দেখার জন্য।

প্রসঙ্গত, সর্বকালের সেরা আবেদনময়ী আইকনদের প্রথম বিশজনের একজন ভাবা হতো পারভিন ববিকে। ১৯৭৩ সালে মডেল হিসাবে তার পেশাদারি জীবন শুরু। সেখান থেকেই অভিনয় জগতে। টাইম ম্যাগাজিনের কভারে খোলামেলা পোজ দিয়ে ঝড় তুলেছিলেন। এর পর বলিউড দুনিয়ায় সেক্স অ্যাপিল নিয়ে দারুণ সময় পার করেন ববি।

১৯৭২ থেকে ১৯৮৩ পর্যন্ত বলিউডে একপ্রকার দাপিয়ে বেড়িয়েছেন পারভিন ববি। মজবুর, নমক হালাল, কালা পাত্থার, দিওয়ার, অমর আকবর অ্যান্টনি, শান এসব ছবির জন্য অনেক অনেক দিন তিনি সিনেমা দর্শক মনে জেগে থাকবেন। সে সময়েও এসব সিনেমাতে অভিনয়ের জন্য প্রশংসা কুড়ান পারভিন। বড় বড় অভিনেতাদের সঙ্গে অভিনয়ের সুযোগ ঘটে তার। সাহসী পোশাকের ব্যাবহার করে তৎকালীন হিন্দি সিনেমাতে নতুন স্টাইলের শুরু করেন।

হঠাৎ করে জড়িয়ে পড়েন পরিচালক মহেশ ভাটের সঙ্গে গোপন সম্পর্কের বিতর্কে। মাদকে আসক্ত হয়ে পড়েন, ফলে ভুগতেও হয় তাকে। তারপর ধীরে ধীরে লোক চক্ষুর আড়ালে চলে যান পারভিন। অবশেষে ২০০৫ সালে মুম্বাইয়ের ফ্লাটে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে।

অসাধারণ সুন্দরী ও আবেদনময়ী এই অভিনেত্রীর অভিনয়ের থেকেও তার ব্যক্তিগত জীবন নিয়েই মানুষজনের আগ্রহ ছিল বেশি। মহেশ ভাটের সঙ্গে তার দুর্দান্ত প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31