IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড়সম্ভাবনা দেখছে স্পেনের ব্যবসায়ীরাপলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা,পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’বাঘায় পরকীয়ার অভিযোগে হামলায় অভিযুক্ত গুরুত্বর আহত, বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগগোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনাসাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভানিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুসিরাজগঞ্জে আওয়ামী লীগের আমলে মেয়র নির্বাচন করা ব্যক্তিই বিএনপির প্রার্থী হবেন: টুকুঅগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে: এমপি মিলনমান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য ডা. টিপুরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী নিজামগাতী সড়কে ধস সব ধরণের যানচলাচল বন্ধশহর খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেডের ১৭তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিতছোট্ট নাতি ইব্রাহিমসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নজরুল বর্ষ ২০২৬শে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার’
Home >> বিনোদন >> শাকিবের সঙ্গে সাকিবের অভিষেক, শুরু হচ্ছে সোলজারের শুটিং

শাকিবের সঙ্গে সাকিবের অভিষেক, শুরু হচ্ছে সোলজারের শুটিং

ধূমকেতু নিউজ ডেস্ক : শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং শুরু হচ্ছে আগামীকাল (৫ সেপ্টেম্বর) রোববার। রাজধানীর বিভিন্ন জায়গায় ছবির দৃশ্যধারণ করা হবে। এই ছবির মধ্যদিয়ে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদের।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন শাকিব খান। এতদিন এ নিয়ে এরচেয়ে বেশি কিছু জানা যায়নি। অবশেষে শুটিংয়ের আগের দিন ছবি নিয়ে জানালেন নির্মাতা।

এক ভিডিও বার্তায় সাকিব ফাহাদ বলেন, ‘অবশেষে আমরা আমাদের সিনেমাটির শুটিং শুরু করতে যাচ্ছি। সিনেমার নাম “সোলজার”। এতে আমাদের মেগাস্টার শাকিব খান অভিনয় করছেন। আর আমরা দেশপ্রেম নিয়ে একটা গল্প বলার চেষ্টা করছি। যেখানে বর্তমান পরিস্থিতে আমাদের সামগ্রিকভাবে মানুষের মধ্যে যে চিন্তা চেতনা আছে, সেরকম একটা গল্পই আমরা তুলে ধরছি।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়েছে, গত তিন বছর শাকিব ভাইকে যে রকম চরিত্রে দেখা গেছে, তার চেয়ে খুবই ভিন্নরূপে তাকে উপস্থাপন করতে চাই। এতে তাকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধারার চেষ্টা থাকবে। সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষাগুলো যদি দেশের সবচেয়ে জনপ্রিয় নায়কের মাধ্যমে বলানো বা উপস্থাপন করা যায়, তাহলে সেটা সাধারণ মানুষ নিজেদের সঙ্গে কানেক্ট করতে পারবেন। সিনেমাটির গল্প আশাবাদের। কারণ আমরা জাতি হিসেবে আশাবাদের কথা শুনতে ও বলতে ভালোবাসি।’

‘সোলজার’ সিনেমাটি ড্রামা, রোমান্স ও অ্যাকশন ঘরানার। গল্পের প্রয়োজনে সিনেমাটিতে সব ধরনের বিষয় থাকবে বলে জানিয়েছেন সাকিব ফাহাদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে ড্রামা, রোমান্স, অ্যাকশন সবই আছে। গল্পের প্রয়োজনে এবং পরিবেশ-পরিস্থিতিতে যখন যেটা দরকার আমরা সেটাই রাখার চেষ্টা করছি।’

লাফিং এলিফেন্ট প্রযোজিত ‘সোলজার’ সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে বড়পর্দায় তানজিন তিশার যাত্রা শুরু হচ্ছে। এ ছাড়া এতে তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশী, রাকিন আবসার প্রমুখকে দেখা যাবে। সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031