IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড়সম্ভাবনা দেখছে স্পেনের ব্যবসায়ীরাপলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা,পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’বাঘায় পরকীয়ার অভিযোগে হামলায় অভিযুক্ত গুরুত্বর আহত, বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগগোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনাসাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভানিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুসিরাজগঞ্জে আওয়ামী লীগের আমলে মেয়র নির্বাচন করা ব্যক্তিই বিএনপির প্রার্থী হবেন: টুকুঅগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে: এমপি মিলনমান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য ডা. টিপুরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী নিজামগাতী সড়কে ধস সব ধরণের যানচলাচল বন্ধশহর খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেডের ১৭তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিতছোট্ট নাতি ইব্রাহিমসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নজরুল বর্ষ ২০২৬শে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার’
Home >> বিনোদন >> কী হয়েছিল চলচ্চিত্র নির্মাতা এফ আই মানিকের

কী হয়েছিল চলচ্চিত্র নির্মাতা এফ আই মানিকের

ধূমকেতু নিউজ ডেস্ক : চলচ্চিত্র নির্মাতা এফ আই মানিক গুরুতর অসুস্থ হলে তাকে রাজধানীর মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল (৪ অক্টোবর) রাতে ৪ ঘণ্টা অপারেশন শেষে তাকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ‘প্রেমের তাজমহল’ খ্যাত পরিচালক গাজী মাহবুব। তিনি বলেন, ‘এখন সুস্থ আছেন মানিক ভাই। কথাও বলছেন। দু-একদিনে মধ্যে বাসায় ফিরে যাবেন। অপারেশনের সময় তার পরিবারের লোকজন ছিল।’

পরিবারের লোকজন দায়িত্ব নিতে চাইলে? এই রকম প্রশ্নে গাজী মাহবুব বলেন, কাল রাতে মানিক ভাইয়ের তিন বোনসহ পরিবারের অনেকে ছিল। কিন্তু পরিবারের ব্যাপারে আমি এখনো কোনো কিছু্ জানি না।

দীর্ঘদিন ধরে হার্নিয়ায় ভুগছিলেন এফ আই মানিক। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন।

চলচ্চিত্রজগতে এফ আই মানিকের অবদান অনস্বীকার্য। নব্বই দশক ও ২০০০ সালের শুরুতে তিনি উপহার দিয়েছেন একের পর এক ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমা। তার নির্মিত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ‘স্বপ্নের বাসর’, ‘ফুল নেব না অশ্রু নেব’, ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’ ও ‘মনের মধ্যে ভালোবাসা’, ‘আমার প্রাণের প্রিয়া’।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031